চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপি বলেছিল সরকার পালানোর পথ পাবে না, এখন তারাই পালিয়ে গেছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আওয়াজ এখন কোথায়? তারা বলেছিল সরকার পালানোর পথ পাবে না, এখন তারাই পালিয়ে গেছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে এসে তিনি এসব বলেন।

তিনি বলেন, এখনও আমরা সতর্ক পাহারায় আছি, এই নির্বাচন নিয়ে সন্ত্রাসমূলক কোনো কাজ তারা করলে আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করবো।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন আষাঢ়ের তর্জন গর্জন। অন্তঃসারশূন্য। বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করে বেশীদূর যেতে পারে না। তারা ভুলের চোরাবালিতে আটকে গেছে। বিএনপি নিয়ে আমাদের মাথাব্যথা নেই। তারা মুখে যা বলছে তা করে দেখাতে পারেনি। জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি।

সংরক্ষিত মহিলা আসন বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংরক্ষিত মহিলা আসনে সাধারণ নির্বাচনে হেরে যাওয়াদের মনোনয়ন দেয়া হয়েছে রাজনৈতিক ও সাংগঠনিক প্রয়োজনে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন হয়েছে, ভোটার উপস্থিতিও ভালো ছিল, নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। বর্তমানে সংসদে বিরোধী দল আছে, স্বতন্ত্র সংসদ সদস্য আছেন তারা সরকারের কাজের সমালোচনা করবেন। কার্যকর সংসদ হতে এখন কোন বাধা নেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরপালিয়েছেবিএনপিসড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT