বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইতিহাস দেখেন, দেশ যতবার ধ্বংসের দ্বারপ্রান্তে গেছে, কখনও শহীদ জিয়া আবার কখনও বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় বিএনপি দেশকে ফিরিয়ে এনেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভার লাইভে এসব বলেন তিনি।
তারেক রহমান বলেন, অতীতে আওয়ামী স্বৈরাচার যে ভাবে দেশ পরিচালিত করেছেন, আমরা সেই ভাবে দেশ পরিচালিত করবো না। আমরা শাসন পদ্ধতির পরিবর্তন করে জনগণের কল্যাণ করবো।
তিনি বলেন, নির্বাচন সহজ হবে না, ষড়যন্ত্র চলছে তা আরও খারাপ হবে। কিন্তু এসময় ভয় পেলে চলবে না। যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে ষড়যন্ত্রকারীরা পিছু সরবে।








