চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহউদ্দিন আহমেদকে আটক করায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ন ০৩, আগস্ট ২০২৩
রাজনীতি
A A

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদকে আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি অসত্য ও বানোয়াট মামলায় যাত্রাবাড়ী থেকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়েছেন সালাহ উদ্দিন।

বৃহস্পতিবার ৩ আগস্ট বিকেলে সংগঠনটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানান। এর আগে দুপুরে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী থেকে তাকে আটক করা হয় বলে বিএনপি জানায়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী দেশে ভয়াবহ দুঃশাসন জারি রেখেছে। দেশ এখন ফ্যাসিবাদের কবলে পড়েছে বলেই কোন মানুষ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারছে না। জোরপূর্বক গুম, খুন, অপহরণ এবং গায়েবী মামলার শিকার হয়ে কারাগারে যেতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ দুপুরে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী থেকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়েছেন বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, দমন-পীড়ণ চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম-নির্যাতনের ফলে দেশে চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে। ভয়াবহ মুদ্রাস্ফিতিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালের বাইরে চলে গেছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম প্রতিদিনই হু হু করে বাড়ছে। এইসব ব্যর্থতা আড়াল করতেই বিএনপিসহ বিরোধী দলের ওপর নামিয়ে আনা হয়েছে পৈশাচিক নিপীড়ণ নির্যাতন।

বিএনপি মহাসচিব আরও বলেন, মিথ্যা ও গায়েবী মামলায় বিএনপি নেতাকর্মীদের জেলে রাখতেই সরকার সবচেয়ে বেশী আগ্রহী বলে মনে হয়। তবে তাদের মনে রাখা উচিৎ বেপরোয়া জুলুম চালিয়ে কখনোই গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না। অবৈধ আওয়ামী সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার পূণপ্রতিষ্ঠা করতে জনগণ আজ দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। তবে আওয়ামী অপশাসন ও জুলুম থেকে রেহাই পেতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে, দু:শাসনে পতন হবেই।’

বিএনপি মহাসচিব বিবৃতিতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আজ আটক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ এর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিসালাহউদ্দিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT