রাজধানী পুরান ঢাকার বংশালে হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও ২০০ দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিএনপি।
বংশাল থানার সাংগঠনিক সম্পাদক হাজী মো. আদিলের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই থানার ছাত্রদলের সাবেক সভাপতি মো. পারভেজের পরিবারকে নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়।
বংশাল থানার সাংগঠনিক সম্পাদক হাজী মো. আদিল বলেন, এতো বছর পর আজ সবার পাশে প্রকাশ্যে সহযোগিতা করতে পেরেছি। ঈদে যেন এই এলাকার হতদরিদ্র মানুষের পরিবারকে নিয়ে ভালোভাবে একটা দিন কাটাতে পারে সে জন্য হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছি ও ২০০ পরিবারকে নগদ সহায়তা করেছি।








