আগামী ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। চ্যানেল আইকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের আন্তরিকতা থাকলে ১৮ মাসের আগেও নির্বাচন দিতে পারে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ধৈর্য্য ধারণ করে নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে।







