চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া-তারেক রহমানসহ নির্বাচনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ন ০৩, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান রয়েছেন প্রার্থীদের মধ্যে।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বগুড়া ৭, ফেনী ১ এবং দিনাজপুর ৩ আসন থেকে সংসদ সদস্য পদে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখ্যযোগ্য প্রার্থীরা হলেন- ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সিরাজগঞ্জ-২ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু; ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ; ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়; ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস; কক্সবাজার-১ আসনে সালাউদ্দিন আহমদ, নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর; গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী।

অনেক আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। একসঙ্গে আন্দোলন করা শরীকদের আসন এখনও চূড়ান্ত করা হয়নি বলেও জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তারেক রহমানপ্রার্থীর নাম ঘোষণাবিএনপিবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামমনোনয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT