চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ নারী নিয়ে ব্লু অরিজিনের সফল মহাকাশ যাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৯ পূর্বাহ্ন ১৫, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বে প্রথমবারের মতো ক্রু মিশনে মহাকাশ ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন ছয়জন নারী। সম্পূর্ণ নারী সদস্য নিয়ে গঠিত ক্রু টিমে ছিলেন অন্যতম পপ তারকা কেটি পেরি ও মার্কিন টিভি উপস্থাপক গেইল কিং।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) সোমবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাসের ‘লঞ্চ সাইট ওয়ান’ থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পুনরায় ব্যবহারযোগ্য স্বচালিত এ রকেটটি উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় ওই ছয়জন নারীর এই যাত্রা।

প্রায় ১০ মিনিটের সংক্ষিপ্ত এই সাবঅরবিটাল ফ্লাইটে অংশগ্রহণকারীরা পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশের মধ্যবর্তী সীমারেখা ‘কারমান লাইন’ অতিক্রম করেন এবং সেখানে সবাই প্রায় তিন মিনিটের জন্য শূন্য মাধ্যাকর্ষণের অভিজ্ঞতা লাভ করেন। পরে তিনটি প্যারাসুট ব্যবহার করে ক্রু ক্যাপসুলটিতে করে পৃথিবীতে ফিরে আসেন তারা।

মহাকাশ যাত্রার পর ব্লু অরিজিনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভ লিম্প এক্সে এক পোস্টে বলেন, দারুন ফ্লাইট! ব্লু অরিজিনের নিউ শেপার্ড মহাকাশযান ছয়জন মহিলা ক্রুকে মহাকাশে নিয়ে যায় এবং টেক্সাসের দৃঢ় ভূমিতে ফিরিয়ে নিয়ে আসে।

এর আগে, ১৯৬৩ সালে একক মিশনে মহাকাশে ৭০ ঘণ্টারও বেশি সময় কাটিয়েছিলেন রাশিয়ার নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা।

ট্যাগ: ব্লু অরিজিন
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণ চক্রবর্তী ফিজু

চলে গেলেন চ্যানেল ২৪ এর প্রধান নির্বাহী তরুণ চক্রবর্তী ফিজু

ফেব্রুয়ারি ২, ২০২৬

পাকিস্তান ম্যাচ বয়কট করলেও যে কারণে শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে

ফেব্রুয়ারি ২, ২০২৬

গ্র্যামিতে ইতিহাস গড়লেন দালাই লামা

ফেব্রুয়ারি ২, ২০২৬

সাভারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভারত-পাকিস্তান সেমি বা ফাইনাল হলে কী হবে?

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT