চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেজ অধ্যক্ষের বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

গাজীপুরের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।

সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে দশটায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিনের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ ও বিচার দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ মিছিল বের করে তারা। এক পর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন ভারপ্রাপ্ত হওয়ার পর থেকে নানা অনিময় ও স্বেচ্ছাচারী আচরণের সাথে জড়িত রয়েছেন। বিগত কমিটির কাছ থেকে নানা অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন এবং রেজুলেশন ছাড়াই কলেজের বেতন দুই গুণ-তিন গুণ বাড়িয়ে নিয়েছেন, যা সম্পূর্ণ অবৈধ।

তাদের আরও অভিযোগ, ৭০ হাজার টাকার পুরাতন কাগজ বিক্রি করে টাকা নয়ছয় করেছেন। নিষেধাজ্ঞা থাকার পরেও গাইড বই সিলেকশন করে তিন লাখ টাকা গ্রহণ করেছেন, যা এখনো স্কুল ফান্ডে জমা হয়নি। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি করেন শিক্ষার্থীরা।

Reneta

একই দাবিতে এর আগেও ২বার শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাজীপুরপ্রতিবাদবিদ্যালয়সড়ক অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটন ফ্রিজ কিনে আরও দুই ক্রেতা মিলিয়নিয়ার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT