চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা মুক্তির হিড়িক, অক্টোবরে আসছে ‘ব্ল্যাক ওয়ার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২২
বিনোদন
A A

বাংলা সিনেমায় রীতিমত জোয়ার বইছে। দিন দ্য ডে, পরাণ ও হাওয়া নিয়ে দর্শকের তুমুল আগ্রহ উৎসাহিত করছে সিনেমা প্রযোজক ও পরিচালকদের। তাইতো হাতে থাকা সিনেমাগুলো মুক্তি দিতে বেশ তৎপর ভূমিকা পালন করছেন তারা। 

ইতোমধ্যে বেশকিছু বিগ বাজেটের সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। এরমধ্যে অপারেশন সুন্দরবন, দামাল, বিউটি সার্কাস এর মতো ছবিগুলোর নাম আসছে। এবার শোনা গেল আসছে অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’।

সম্প্রতি ফার্স্টলুক পোস্টারের পর এবার আরিফিন শুভ ছবিটি অক্টোবরে আসছে বলে জানিয়েছেন। এ বিষয়ে ছবির নির্মাতা ফয়সাল আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আসছে অক্টোবরে ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির বিষয়টি সবাই মিলে আমার নিশ্চিত করেছি। তবে অক্টোবরের কয় তারিখে ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে, এ বিষয়ে শিগগির আমরা জানিয়ে দিতে পারবো।

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুটি পর্বই ফয়সাল আহমেদের সাথে যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার। ছবিটি নিয়ে এরআগে সানী সানোয়ার জানিয়েছিলেন,‘প্রথম পর্বের সাফল্যের পর আমরা ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি, এটা সত্যি আনন্দের। খুব শিগগিরই আমরা মুক্তির তারিখ ঘোষণা করব।’

‘ব্ল্যাক ওয়ার’-এ প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়। ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বেই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ।

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

Reneta

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভইমরান শওদাগরইরেশ যাকেরএহসানুর রহমানজান্নাতুল ফেরদৌস ঐশীতাসকিন রহমানদীপু ইমামফজলুর রহমান বাবুব্ল্যাক ওয়ারমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশা সওদাগররাইসুল ইসলাম আসাদরাশেদ খান অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসিনেমাসুদীপ বিশ্বাসসুমিত সেনগুপ্তসৈয়দ আরেফ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেসময় চোখে চোখ রেখে রেফারিকে যা বলেছেন মেসি

জুলাই ১২, ২০২৬

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT