চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“বিজ্ঞান উৎসব” আয়োজন করেছে বিকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৩
তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A

ঢাকা-চট্টগ্রামের পর এবার সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের একশতর অধিক স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প প্রদর্শন, কুইজ,বিজ্ঞানবিষয়ক আলোচনা, রোবট প্রদর্শনী, প্রশ্নোত্তর পর্ব এবং বিজ্ঞান ম্যাজিকসহ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ২০২২’-এর আরো তিনটি আঞ্চলিক পর্ব।

বিকাশ ও বিজ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞানচিন্তার যৌথ আয়োজনে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী কলেজ এবং রংপুর জিলা স্কুলে আয়োজিত এই উৎসবে তিন বিভাগে প্রায় ১০০ টি প্রজেক্ট প্রদর্শিত হয় যেখানে ১ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবে খুদে বিজ্ঞানীদের নানান উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে প্রতিটি বিভাগে সেরা দশ প্রকল্পকে পুরুস্কার প্রদান করা হয়। পাশাপাশি, প্রতিটি উৎসবে কুইজে অংশগ্রহণকারী মাধ্যমিকের ১০ জন ও নিম্ন মাধ্যমিকের ১০ জন বিজয়ীকে পুরস্কার দেয়া হয়।

সিলেটে জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ জামাল উদ্দিন ভূঞা। রাজশাহীতে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা. আব্দুল খালেক এবং রংপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান। এছাড়াও রংপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন।

অনুষ্ঠানের সমস্ত পর্ব জুড়ে উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা হুমায়ুন কবির এবং বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার।

’বিজ্ঞানে বিকাশ’ স্লোগান নিয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও চর্চায় আগ্রহী করতে বিজ্ঞান উৎসব শুরু হয় ২০১৯ সালে। তারই ধারাবাহিকতায় ঢাকা ও চট্টগ্রামে বিজ্ঞান উৎসব আয়োজন করা হয়।

বিজ্ঞান উৎসব এবার আয়োজন করা হয় রাজশাহী, সিলেট ও রংপুরে। এরপর বরিশাল ও খুলনা বিভাগে অনুষ্ঠিত হয়ে ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে ২০২২ বিজ্ঞান উৎসব। এই আঞ্চলিক উৎসবগুলোর বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেয়ার সুযোগ পাবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশবিজ্ঞান উৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাজিলের সাথে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

বাচসাসের আয়োজনে এফডিসিতে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব

পরবর্তী

বাচসাসের আয়োজনে এফডিসিতে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব

খাজার ডাবল সেঞ্চুরিটা করা হয়নি, অস্ট্রেলিয়ার জেতা হয়নি

সর্বশেষ

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT