শিক্ষা

‘বিজসেপশন ২০২৬’-এর চ্যাম্পিয়ন টিম পিকি ব্লাইন্ডার্স

‘বিজসেপশন ২০২৬’-এর চ্যাম্পিয়ন টিম পিকি ব্লাইন্ডার্স

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি) আয়োজিত জাতীয় পর্যায়ের বিজনেস কেইস প্রতিযোগিতা ‘বিজসেপশন ২০২৬’-এর জমকালো গ্র্যান্ড ফিনালে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম পিকি ব্লাইন্ডার্স’।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ও কৌশলগত চিন্তাভাবনা, দলগত উদ্যোগ এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ বিশ্লেষণের সুযোগ পান প্রতিযোগীরা।

গ্র্যান্ড ফিনালে চূড়ান্ত ছয়টি দল বিশেষজ্ঞ বিচারকদের সামনে নিজেদের ব্যবসায়িক সমাধান উপস্থাপন করে। প্রতিটি দলকে ২০ মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যে ১০ মিনিট ছিল উপস্থাপনার জন্য এবং পরবর্তী ১০ মিনিট ছিল প্রশ্নোত্তর পর্ব।

চূড়ান্ত মূল্যায়নে ‘টিম পিকি ব্লাইন্ডার্স’ চ্যাম্পিয়ন হয়ে ১ লাখ টাকা পুরস্কার লাভ করে। প্রথম রানারআপ হয়েছে ‘টিম ফালুদা’, যারা পেয়েছে ৭৫ হাজার টাকা। দ্বিতীয় রানারআপ ‘টিম ইন দ্য নর্থ’ পেয়েছে ৫০ হাজার টাকা।

এ ছাড়া বাকি তিন ফাইনালিস্ট দলের প্রত্যেককে প্রতিযোগিতাজুড়ে অসামান্য প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ১০ হাজার টাকা করে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে অতিথি, স্পন্সর, আয়োজক ও প্রতিযোগীদের উপস্থিতিতে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

‘বিজসেপশন ২০২৬’-এর টাইটেল স্পন্সর ছিল বসুন্ধরা খাতা। কো-টাইটেল স্পন্সর কোকা-কোলা এবং পাওয়ার্ড বাই স্পন্সর বসুন্ধরা সিমেন্ট। অ্যাসোসিয়েট পার্টনার ছিল পোলার আইসক্রিম।

প্রতিযোগিতাটির অন্যান্য পার্টনারের মধ্যে ছিল ইনস্ট্যান্ট ক্রেভিংস পার্টনার ম্যাগি, গুডিজ পার্টনার নিউজিল্যান্ড ডেইরি, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি পার্টনার এমপি মেসমরাইজ, ডিজিটাল মিডিয়া পার্টনার চ্যানেল আই, অনলাইন মিডিয়া পার্টনার ইনফোগ্রাম ও ঝালমুড়ি এবং এঙ্গেজমেন্ট পার্টনার বিজনেস ইন্সপেকশন।

এ ছাড়া মানচিজ পার্টনার অল টাইম ঘি টোস্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার সাপ্লাই কিউ, বেভারেজ পার্টনার কোকা-কোলা, স্ন্যাক্স পার্টনার কুরমুরে এবং হসপিটালিটি পার্টনার হোটেল হলিডে ইন, ঢাকা সিটি সেন্টার (আইএইচজি) সহযোগিতায় ছিল।

প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য সব স্পন্সর, বিচারক, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ডিইউসিসি। সংগঠনটির মতে, ‘বিজসেপশন ২০২৬’-এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা ও পেশাগত দক্ষতা উন্নয়নের গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছেন।

বিষয়:টিম পিকি ব্লাইন্ডার্স ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকা সিটি সেন্টার বিজসেপশন ২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…