চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ছেলে নিয়ে জন্মদিন পালন করলেন শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৩
বিনোদন
A A

মঙ্গলবার (২৮ মার্চ) ছিল সুপারস্টার শাকিব খানের জন্মদিন। প্রতিবার কোনো না কোনো আয়োজনের মাধ্যমে এই তারকা তার জন্মদিন পালন করেন। ভক্তরাও সারাদেশে দিনটি উদযাপন করে থাকেন। কিন্তু এ বছর পবিত্র মাহে রমজানের কারণে জন্মদিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ছিল।

শাকিব খান একেবারে ঘরোয়া আয়োজনে তার বোন, ভগ্নিপতি এবং ভাগ্নে-ভাগ্নিরা মিলে জন্মদিন উদযাপন করেন। তবে এবার বিশেষ মুহূর্ত ছিলো, দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে জন্মদিনের কেট কাটেন এই তারকা।

জন্মদিন উপলক্ষে শাকিব খানের ভক্তরা নিজেদের মত দিনটি উদযাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় মাহিব নামে এক ভক্ত শাকিবের এ বছরের জন্মদিনে রোজার কারণে দিনে কেক না কেটে রাস্তায় রাস্তায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন! সেই সঙ্গে হাজারও ফ্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে শাকিবকে শুভেচ্ছা জানিয়ে দিনটি উদযাপন করেন।

অনুসারী ও সহকর্মীদের এমন ভালোবাসায় সিক্ত শাকিব খান। কৃতজ্ঞতা প্রকাশ করে বুধবার দুপুরে নিজের ফ্যান পেজে পাঠানো ফুলসহ নানা উপহারের সঙ্গে ছবি দিয়ে একটি পোস্ট করে লেখেন, সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।

ভালোবাসা ও দোয়া চেয়ে শাকিব বলেন, গতকাল (২৮ মার্চ) আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই।

আসন্ন ঈদে মুক্তির কথা আছে শাকিবের দুই সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ ‘এবং ‘আগুন’। ঈদের পর শুটিংয়ের অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে আছে ‘রাজকুমার’, ‘মায়া’ এবং নাম চূড়ান্ত না হওয়া একাধিক সিনেমা। জানা যায়, একেএকে সবগুলো সিনেমার শুটিং শেষ করবেন শাকিব খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসজন্মদিনজয়বীরবুবলীলিড বিনোদনশাকিবশাকিব খানশাকিবখান
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT