চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলায় জেলায় চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৩
জনপদ
A A

বর্ণিল আয়োজনে জেলায় জেলায় চ্যানেল আইয়ের বর্ষপূর্তি উদযাপন হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় কেক কাটা, আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা ও র‌্যালী আয়োজন করা হয়।

পটুয়াখালী
চ্যানেল আইয়ের ২৫তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীতে ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’র আয়োজনে মিলনমেলা, কেক কাটা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রেসক্লাবে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি জীবন ক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট সরদার আবদুর রসিদ, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ও জেলা প্রেসক্লাবের সভাপতি এনায়েতুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ঠজনরা অংশ নেন। পরে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

চুয়াডাঙ্গা
‘২৫-এ উচ্ছ্বাস লাল সবু‌জে বিশ্বাস’ প্রতিপাদ‌্য নি‌য়ে চ‌্যা‌নেল আইয়ের প্রতিষ্ঠাবা‌র্ষিকী উদযাপন করা হয়েছে চুয়াডাঙ্গায়। দিন‌টি উপল‌ক্ষে মিডিয়া কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটা হ‌য়ে‌ছে।

চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের প্রতিনিধি রাজীব হাসান কচি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংবাদ পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, বাসাস জেলা ইউনিটের সভ‌াপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। এসময় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ
একই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Reneta

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি মনোয়ার হোসেন রনির সভাপতিত্বে ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় দর্শকনন্দিত লাল সবুজের টিভি চ্যানেল চ্যানেল আইয়ের ২৫তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া আমার চ্যানেল আই দর্শক ফোরামের আয়োজনে সরকারি শিশু পরিবারের এতিম কন্যাা শিশুদের নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি শিশু পরিবারে অনুষ্ঠিত হয় আলোচনাা সভা ও কেক কাটা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন।

নীলফামারী
‘২৫-এ উচ্ছ্বাস লাল সবুজে বিশ্বাস’ প্রতিপাদ্য নিয়ে আমার চ্যানেল আই দর্শক ফোরামের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও ২৫ পাউন্ড কেক কেটে চ্যানেল আইয়ের ২৫তম জন্মদিন পালন হয়েছে নীলফামারীতে।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ জাকির হোসেন ও জেলা প্রশাসনের পক্ষে ম্যাজিস্টেট রিয়াজ উদ্দিন আহম্মেদ ও সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আই ২৫চ্যানেল আইয়ের জন্মদিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT