চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিশার হ্যাটট্রিকে দিশেহারা ভুটান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আগের ম্যাচে ভারতের বিপক্ষে এক ডজন গোল হজমের পর শুরুর একাদশে ছয় পরিবর্তন নিয়ে নামে ভুটান। তাতেও এড়ানো যায়নি হার। প্রতিবেশী দেশটির বিপক্ষে ৪-০ গোলে জিতে ফাইনালের আশা জিইয়ে রেখেছে নেপাল। আমিশা কারকি করেন হ্যাটট্রিক।

বাংলাদেশের বিপক্ষে ৩-১ গোলে হারের পর রোববারের জয়ে নেপালের দুই ম্যাচে পয়েন্ট ৩। একটি করে ম্যাচ খেলে জয় তোলা বাংলাদেশ এবং ভারতেরও পয়েন্ট ৩ করে। দুই ম্যাচ হারা ভুটান ফাইনালের সমীকরণ থেকে ছিটকে গেছে।

রোববার দুপুরে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের আট মিনিটে ভুটান গোলরক্ষককে একা পেয়ে জালে বল জড়িয়েছিলেন আমিশা কারকি। তার আগেই অবশ্য বেজে ওঠে অফসাইডের বাঁশি।

Banglabid

ম্যাচের ১৪ মিনিটে মাঝমাঠ থেকে অনেকটা দৌড়ে বক্সে ঢুকে শট নেন দীপা শাহি। পা দিয়ে প্রতিপক্ষ গোলরক্ষক সোনাম পেলডেন বল প্রতিহত করে কর্নারের বিনিময়ে ভুটানকে রক্ষা করেন।

মিনিট পাঁচেক পর আর অফসাউডে কাটা পড়েননি আমিশা। গোলরক্ষককে পরাস্ত করে এক ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করে নেপালকে এগিয়ে দেন।

ম্যাচের ২৮ মিনিটে আবারও দীপার শট পা দিয়ে ঠেকান সোনাম। কয়েক সেকেন্ড পর দীপা ফের আক্রমণে উঠে বক্সে ঢুকলে বাজে অফসাইডের বাঁশি। পরের মিনিটে দীপার শট দারুণ দক্ষতায় সোনাম ফিরিয়ে দেন। ফিরতি বলে তিনি আবারও শট নিলে প্রতিপক্ষের একজন কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন।

Reneta

সাত মিনিট পর আবার গোলের দারুণ সুযোগ হাতছাড়া করেন দীপা। গোলরক্ষক পা দিয়ে বল ফেরান। খানিক পর সোনাম পোস্ট ছেড়ে বেরিয়ে আসলে আমিশার সামনে ছিল প্লেসিং শটে সহজ গোলের সুযোগ। সময়মতো কিক নিতে না পারায় নিশানাভেদ হয়নি।

বারবার ভুটানের রক্ষণ অরক্ষিত হওয়া দেখা গেলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হচ্ছিল নেপালের মেয়েরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকে ডান পায়ের ঝলকে জোড়া গোলের দেখা পান আমিশা।

বিরতির পর ৬০ মিনিটে সতীর্থের ক্রসে ফাঁকা পোস্ট পেয়েও বল উপর দিয়ে মেরে বসেন দীপা। কিছুক্ষণ পর দীপার বাড়ানো বলেই ডান পায়ের টোকায় গোল করেন নেপাল অধিনায়ক প্রীতি রাই। ৬২ মিনিটে গোলরক্ষকের এগিয়ে আসা দেখে অনায়াসে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিশা।

ম্যাচের বাকি সময়ে উল্লেখযোগ্য আক্রমণ গড়ে ওঠেনি। ব্যবধান বাড়াতে পারেনি নেপাল। ৭ ফেব্রুয়ারি হিমালয়ের দেশটির প্রতিপক্ষ ভারত, ম্যাচ শুরু দুপুর ৩টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালভুটানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT