চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবি দক্ষিণের দায়িত্বে বিপ্লব কুমার সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ন ৩১, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) হিসেবে বিপ্লব কুমার সরকারকে পদায়ন করা হয়েছে।

আজ বুধবার রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়েছে, ডিএমপির অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ বিভাগে, অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ বিভাগের সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তর বিভাগে এবং গোয়েন্দা-উত্তর বিভাগের খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির অপারেন্স বিভাগে পদায়ন করা হয়েছে।

এর আগে আরেক আদেশে, ঢঅতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা), ডিএমপির (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে পদায়ন করা হয়।

বিপ্লব কুমার সরকার ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে দীর্ঘ সময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জের এ সন্তান তখন রেকর্ডসংখ্যক ২৮ বার ডিএমপির শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হন। জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি রয়েছে বিপ্লব কুমার সরকারের। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার দুবার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন তিনি।

২০১৯ সালের ১৩ জুন এ চৌকস পুলিশ কর্মকর্তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। ২০২২ সালের ১৮ অক্টোবর বিপ্লব কুমারকে রংপুর থেকে ডিএমপির ডিসি পদে আবার ফিরিয়ে আনা হয়।

Reneta

২১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিবি দক্ষিণবিপ্লব কুমার সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT