বিনোদন

মা হওয়ার সুখবর দিলেন বিপাশা

প্রেমিকের সাথে গর্ভবতী নারী, সুখী দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকের সাথে গর্ভবতী নারী, সুখী দম্পতির ছবি, মা হওয়ার সুখবরের মুহূর্ত. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন করণ সিং গ্রোভার ও বিপাশা বসু। এতদিন বিষয়টি নিয়ে গুঞ্জন শোনা গেছে। এবার নিজেই সামাজিক মাধ্যমে ছবি দিয়ে ভক্তদের সুখবর জানালেন অভিনেত্রী।

বেবি বাম্পের ছবি শেয়ার করে বিপাশা ক্যাপশনে লিখেছেন, ‘নতুন সময়, নতুন ধাপ, নতুন আলো জীবনের। আমাদের আরও পরিপূর্ণ করছে। আমরা দুজন আলাদা ছিলাম। এরপর আমাদের দেখা হলো, একের থেকে দুই হলাম। দুজন ভালোবাসায় পূর্ণ ছিলাম। এবার আমরা তিনজন হতে চলেছি। আমাদের সন্তান আমাদের ভালোবাসার সৃষ্টি, শিগগির আমাদের জীবনে আনন্দ যোগ করবে। আপনাদের সকলকে ধন্যবাদ, নিঃশর্ত ভাবে ভালবাসার জন্য। আপনাদের দোয়া এবং শুভ কামনা সবসময় আমাদের সঙ্গে থাকে।

কিছুদিন ধরেই ঢিলেঢালা পোশাকে ক্যামেরায় ধরা পড়ছেন বিপাশা। এতে প্রেগন্যান্সির গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এতদিন মুখ খোলেননি অভিনেত্রী।

২০১৫ সালে ‘অ্যালোন’ ছবিতে অভিনয় করার সময় একে অপরের প্রেমে পড়েন বিপাশা-করণ। ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপাশা।

 

View this post on Instagram

 

A post shared by bipashabasusinghgrover (@bipashabasu)


সূত্র: এনডিটিভি

বিষয়:করণ সিং গ্রোভারবিপাশা বসু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…