আন্তর্জাতিক

পাকিস্তানে রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন আসিফ আলী জারদারি

আসিফ আলী জারদারি পাকিস্তানে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচনী অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে রাষ্ট্রপতি পদপ্রার্থী আসিফ আলী জারদারি নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে তিনি হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ ১১ দিন পার হলেও এখনও সরকার গঠন করতে পারেনি কোনো দল।

রোববার ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জানান, তার বাবা আসিফ আলী জারদারি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হবেন। এমনকি পাকিস্তানে ছড়িয়ে পড়া আগুন নেভাতে মন্ত্রীসভায় কোনো পদও চাইবেন না বলে মন্তব্য করেন।

এদিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে রাওয়ালপিন্ডির নির্বাচন কমিশন পদত্যাগ করায় দেশজুড়ে অস্থিরতা ও প্রতিবাদ হওয়ায় এক্স-সাবেক টুইটার ২৪ ঘণ্টার জন্য সীমিত ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়াও ইন্টারনেট পরিষেবা ধীরগতির কথাও জানিয়েছে ইন্টারনেট মনিটরিং নেটবুক।

এমন ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দল পিটিআই এবং এর মিত্রদলগুলো প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন।

বিষয়:পাকিস্তান নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…