চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের ৫২ বছর: দিনভর যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

প্রতিষ্ঠার শুরু থেকেই হৃদয়ে বাংলাদেশ ও লাল সবুজ ধারণ করে চ্যানেল আই। প্রতিবছর জাতীয় দিবসগুলো নিজ উদ্যোগে পালন করে চ্যানেলটি। এবারের বিজয় দিবস উপলক্ষ্যেও হচ্ছে না ব্যতিক্রম।

চ্যানেল আইয়ের উদ্যোগে ‘আলোক হেলথকেয়ার-চ্যানেল আই বিজয় মেলা ২০২৩’ পাওয়ার্ড বাই নতুনধারা দিনব্যাপী নানা আয়োজন সাজিয়েছে ‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান ধারণ করে এগিয়ে যাওয়া গণমাধ্যমটি।

এদিন সকাল শুরু হবে চ্যানেল আইয়ের প্রতিদিনের সকালের অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’র মাধ্যমে। অনুষ্ঠানে দেশের গান প্রচার প্রচার হবে। এ অনুষ্ঠানে পুরো মাসজুড়ে দেশের গান প্রচারিত হচ্ছে।

১৬ ডিসেম্বর এ অনুষ্ঠানটিতে অংশ নিবেন ফেরদৌস আরা। সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠানটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু। সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিজয় দিবস উপলক্ষে ‘আলোক হেলথকেয়ার-চ্যানেল আই বিজয় মেলা ২০২৩’ পাওয়ার্ড বাই নতুনধারা।

মেলার উদ্বোধনী পর্বে অংশ নেবেন ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ, যোদ্ধাহত মুক্তিযোদ্ধারা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও ফুটবল দলের সদস্যরা। ১৭তম এ বিজয় মেলার প্রধান পৃষ্ঠাপোষক হেলথকেয়ার। মেলায় দিনব্যাপী পরিবেশিত হবে দেশের গান, নাটিকা, কবিতা আবৃত্তি, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, চিত্রাংকন ইত্যাদি। মেলার স্টলগুলোতে থাকবে ক্ষুদ্র ও কুঠির শিল্পের বিভিন্ন পণ্যসামগ্রী, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন সামগ্রী। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

দুপুর ২টা ৪০ মিনিটে প্রচার হবে নাসিরউদ্দীন ইউসুফ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম-এর ছবি ‘গেরিলা’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক’র ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবিতে নির্মাতা তার মুক্তিযোদ্ধাকালীন বিভিন্ন অভিজ্ঞতার সমাবেশ ঘটিয়েছেন। ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, শম্পা রেজা, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম পাভেল, মিনারা জামান, মাসুম আজিজ, এস. এম. মহসিন, কচি খন্দকার, জয়শ্রী বন্দোপাধ্যায়, কামাল বায়েজিদ, গোলাম মাওলা শ্যামল, ওমর আইয়াজ অনি, চন্দন চৌধুরী, আসাদুজ্জামান, এরফান মৃদা শিবলু, মোস্তফা মনোয়ার আল-আমিন, ফেরদৌস, পীযূষ বন্দোপাধ্যায়, মিলু হক, লে. কর্ণেল, (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক প্রমুখ।

Reneta

বিজয় দিবস ঘিরে বিগত বিশ বছর ধরে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত হয়ে আসছে সিরিজ নাটক ‘বাড়ি’। এবারের বিজয় দিবসে এই ধারাবাহিকের ২০তম পর্ব ‘স্মার্ট বাড়ি’ সম্প্রচার করা হবে চ্যানেল আইয়ের পর্দায়। দেখা যাবে শনিবার রাত ৭টা ৪০ মিনিটে। নাটকটি নির্মাণ করেছেন অরুণ চৌদুরী। এই নাটকে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, মৌসুমী হামিদ, রওনক হাসান প্রমুখ।

এছাড়া রাত ৯টা ৫০ মিনিটে দেখানো হবে শাইখ সিরাজ-এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় হৃদয়ে মাটি ও মানুষ-এর বিশেষ পর্ব। রাত ১০টা ১৫ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবু-এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘বিপন্ন প্রকৃতি ১৯৭১’। এছাড়া ওইদিন রাত রাত ১টায় এবং সকাল ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করছেন জিল্লুর রহমান।

Jui  Banner Campaign
ট্যাগ: গেরিলাচ্যানেল আইজয়া আহসাননাটকফরিদুর রেজা সাগরফেরদৌসমুকিত মজুমদার বাবুলিড বিনোদনশাইখ সিরাজসিনেমাস্মার্ট বাড়িহৃদয়ে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT