গাজীপুর

গাজীপুরে বিগবস কারখানায় আগুন

গাজীপুরে বিগবস কারখানায় ভয়াবহ আগুন, ধোঁয়া আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে বিগবস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরের কাশিমপুরে বেতন-ভাতা নিয়ে বিক্ষোভের জেরে বিগবস পোশাক কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন দিয়েছে আন্দোলনরত শ্রমিকরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেক্সিমকোর বিগবসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে আসছিল। আন্দোলনকারীরা বেতনের দাবিতে বুধবার বিগবস কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কিছু সংখ্যক শ্রমিক কারখানার ভেতর প্রবেশ করে কেমিক্যাল গোডাউনে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষোভকারীদের বাঁধার কারণে আগুন নেভাতে বিলম্ব হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কারখানার কেমিক্যাল গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে।

এদিকে গাজীপুরের টঙ্গী, বাঘের বাজার, বাংলাবাজার, পোড়াবাড়ি, কাশিমপুর ও জিরানীসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টে শ্রমিকরা বিক্ষোভ করেন। অনেক এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে ২৫টির বেশি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বিষয়:আগুন কারখানা গাজীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…