চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব জেলায় সিনেপ্লেক্স থাকলে পুরো দেশবাসী ‘পরাণ’ দেখতো: মিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ন ০৯, আগস্ট ২০২২
বিনোদন
A A

সিনেমার তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের যাত্রা শুরু চ্যানেল আই থেকে। ২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ এর মুকুট মাথায় ওঠার পর বদলে যায় এ অভিনেত্রীর জীবন। শুরুতে নাটকে অভিনয় করলেও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ মিমকে বড়পর্দায় নিয়মিত করে।

পরে সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘আমার প্রাণের প্রিয়া’র মাধ্যমে সব শ্রেণির দর্শকের কাছে নজর কাড়েন এই তারকা। শুরু থেকে সব মাধ্যমেই সরব ছিলেন মিম। এই অভিনেত্রীকে ক্যারিয়ারের ১৫ বছরে মাথায় গেল ঈদে পাওয়া গেল নতুনভাবে। বলছি মিম অভিনীত সময়ের আলোচিত সিনেমা ‘পরাণ’। মিম নিজেও মনে করেন, তাকে নতুন করে জন্ম দিয়েছে ‘পরাণ’ সিনেমাটি!

মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’-এ দুর্দান্তভাবে ধরা দিয়েছেন বিদ্যা সিনহা মিম। গ্ল্যামার এর খোলস ভেঙে নতুনভাবে নিজেকে মেলে ধরেছেন তিনি। ছবিতে অনন্যা চরিত্রে দুর্দান্তভাবে নিজেকে তুলে ধরেছেন মিম। দর্শকরা বলছেন, পরাণ-এর অনন্যা চরিত্র দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন মিম।

মুক্তির একমাস হতে চলছে ‘পরাণ’-এর। ঢাকার সবগুলো সিনেপ্লেক্সে প্রতিদিনই হাউজফুল দিচ্ছে মিম অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’।

ছবির প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিস এর পরিচালক ইয়াসির আরাফাত জানান, বাজেটের তুলনায় ‘পরাণ’ কয়েকগুণ বেশি ব্যবসা করেছে, যা মন্দার বাজারে নজিরবিহীন! তিনি আরও বলেন, বাংলা সিনেমার ক্রান্তিকালে পরাণ-এর এই সাফল্যে সত্যিই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

‘পরাণ’-এর সাফল্যে মিমের বৃহস্পতি এখন তুঙ্গে। প্রতিদিনই হাজার হাজার মানুষের প্রশংসায় সিক্ত হচ্ছেন ‘তারকাঁটা’ ছবির এ অভিনেত্রী। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে মিম বলেন, পরাণ-এর কারণে লাখ লাখ মানুষ প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিচ্ছে। সারাদেশে যদি মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স থাকতো তাহলে দেশের সব মানুষ ‘পরাণ’ দেখতে পেত।

Reneta

তিনি বলেন, প্রতিদিনই শত শত এসএমএস পাই মানুষের। লাইভে গেলে বিভিন্ন জেলা থেকে মানুষ ‘পরাণ’ দেখার জন্য মন্তব্য করেন। তারা সুন্দর পরিবেশ ও মাল্টিপ্লেক্সের অভাবে ‘পরাণ’ দেখতে পাচ্ছেন না। যেহেতু আমাদের হল সংকট তাই আমাদের এই সমস্যা ফেইস করতে হচ্ছে। শুধু দেশে নয়, বিদেশেও ‘পরাণ’ ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। অস্ট্রেলিয়ায় মুক্তির আগেই টিকেট সোল্ট আউট!

‘পরাণ’ দেখে অনেক দর্শকই বলেছেন, এই মিমকে আগে দেখেননি তারা। কেউ কেউ বলছেন, নতুন মিমের জন্ম হয়েছে। দর্শকের এই ভালোবাসা ছুঁয়ে গেছে মিমকেও। বলেন, এর আগে যে ছবিগুলো করেছি সেগুলো আলোচিত ছিল কিন্তু ‘পরাণ’-এর মতো ব্লকবাস্টার হিট ছিল না। মুক্তির একমাস হয়ে গেলেও এখনো হাউজফুল যাচ্ছে পরাণ। আমার ক্যারিয়ারে এটাই প্রথম। আমি মনে করি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এই চিত্র অনেক বছর পর দেখা গেল।

যোগ করে মিম বলেন, ‘মানুষের কী পরিমাণ শুভেচ্ছাবার্তা যে পাচ্ছি, বলে শেষ করা যাবে না। যেখানেই যাচ্ছি, অনন্যার চরিত্রের প্রশংসা। মনে হচ্ছে পরাণকে ঘিরে সব জায়গায় উৎসব হচ্ছে। আমি পরিবার নিয়ে দেখতে গিয়েছিলাম। শো শেষে মায়ের বয়সী একজন এসে আমাকে জড়িয়ে ধরে আদর করেছেন। অভিনয়ের প্রশংসা করেছেন। আমার চোখে পানি চলে এসেছিল। এমন হাজারো দর্শকের প্রশংসায় সিক্ত আমি। বলতে পারেন, ‘পরাণ’ আমাকে সিনেমায় নতুন জীবন দিয়েছে। এর চেয়ে ভালো লাগা আর কিছু হতে পারে না।

মুক্তির চতুর্থ সপ্তাহে প্রায় ৫০টি সিনেমা হলে চলছে পরাণ। মিম ছাড়াও এতে অভিনয় করেন শরিফুল রাজ, ইয়াশ রোহান, নাসির উদ্দিন, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকি, রাশেদ অপু। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ঈদে মুক্তির পর থেকে পরাণ-এর যে জয়যাত্রা অব্যাহত, এতে অনেকেই নিশ্চিত সিনেমায় সুদিন ফিরে এসেছে। মিম মনে করেন, তিনি ইতিহাসের অংশ হয়ে থাকবেন। এটা তার ক্যারিয়ারের অন্যতম পাওয়া যা কখনও ভুলবেন না।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ইয়াশ রোহানইয়াসির আরাফাতনাসির উদ্দিনপরাণবিদ্যা সিনহা মিমরায়হান রাফীরাশেদ অপুলিড বিনোদনশরিফুল রাজশহিদুজ্জামান সেলিমসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT