নিজের জন্মদিনে ভক্ত অনুরাগীদের চমকে দিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অফিশিয়াল ফেসবুকে হবু বরের সাথে ছবি পোস্ট করে জানালেন নিজের বাগদানের খবর!
পোস্টে মিম লিখেছেন, আমার সব হাসি তোমার সাথে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড!
মুঠোফোনে যোগাযোগ করলে জানা যায়, মিমের হবু স্বামীর নাম সনি পোদ্দার, তিনি কুমিল্লার ছেলে। দেশের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।
বুধবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।
সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এছাড়া ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুটিং চলছে।








