চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরবেন না বাইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসবো না, বরং ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত থাকব। গত সপ্তাহে ট্রাম্পের সাথে আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে নিজের বক্তব্য নিয়ে সমালোচনার পর এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার ৩ জুলাই মার্কিন প্রেসিডেন্ট তার প্রচারণা কর্মীদের সাথে ফোনে কথা বলার পর ডেমোক্র্যাটিক আইন প্রণেতা ও গভর্নরদের সাথে বৈঠক করেছেন। এসময় ২০২৪ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে গত সপ্তাহে এক বিতর্কে অংশ নেন জো বাইডেন এবং তার প্রতিদ্বন্দ্বি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক অনুষ্ঠানে দুই প্রার্থী পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সীমান্ত ইস্যু, সামাজিক নিরাপত্তা, চাইল্ড কেয়ার, কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাতসহ বিভিন্ন ইস্যুতে তারা কথা বলেন এবং সেই বিতর্কে বাইডেনের পারফরম্যান্স ছিল অত্যন্ত দুর্বল।

বিতর্কে বাইডেনকে সমালোচনা করে অনেকেই বলছেন, এতো বয়সে বাইডেনকে আর প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া উচিত না। কারণ না তিনি নিজে ঠিক মতো কথা বলতে পেরেছেন, না প্রতিপক্ষের প্রশ্নের জবাব দিতে পেরেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আটলান্টায় বিতর্কের আগে বিশ্বজুড়ে আমি প্রায় ১০০টি টাইম জোনের মধ্য দিয়ে কয়েকবার ভ্রমণ করেছিলাম। এটি খুব বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল না। তাই বিতর্কের সময় আমি প্রায় ঘুমিয়েই গিয়েছিলাম।

Reneta

বিতর্কের পারফরম্যান্স ভালো ছিল না স্বীকার করে তিনি বলেছেন, এটি অজুহাত নয়, এটি হলো তার ব্যাখ্যা।

বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেন ভার্চ্যুয়ালি ও সামনাসামনি ২৪ জন ডেমোক্র্যাটিক গভর্নর এবং ওয়াশিংটন ডিসির মেয়রের সাথে বৈঠক করেন। গত সপ্তাহের বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর সমালোচনার জেরে নিজের প্রকৃত সক্ষমতা নিয়ে বৈঠকে তাদের আশ্বস্ত করেন তিনি।

আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে সাহায্য করার জন্য সমর্থকদেরকে ‘অর্থ’ দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্পপ্রতিশ্রুতিমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT