সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় ও জানাজার অনুষ্ঠানে অংশ নিতে ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বানিজ্য মন্ত্রী ডি. এন. ধুংগেল আজ সকালে ঢাকা এসে পৌঁছেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম সামাদ জানান, বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।
ভুটান সরকারের প্রতিনিধি হিসেবে তিনি বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশ নেবেন।








