চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোরের কাগজ এর আন্দোলনরত সাংবাদিক-কর্মচারীদের ওপর হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভোরের কাগজের আন্দোলনরত সাংবাদিক-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিক-কর্মচারীরা বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর লোকজন ওই হামলা চালিয়েছে। এতে ৮ সংবাদকর্মী আহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) অষ্টম ওয়েজবোর্ড অনুযায়ী বকেয়া বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পরিশোধ এবং চাকরিচ্যুতির প্রতিবাদে মালিকপক্ষের ব্যবসায়িক প্রতিষ্ঠান কাকরাইলের এইচআর ভবনে অবরোধ কর্মসূচি পালন করছিলেন ভোরের কাগজ এর সাংবাদিক-কর্মচারীরা। এসময় তাদের উপর হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- এস এম মিজান, রাজিবুল মানিক, নুর মুহাম্মদ স্বপন, তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, নজরুল ইসলাম, নাজাত ও বেলাল হোসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে, দাবি আদায়ে বুধবার দুপুর ২টায় কাকরাইল মোড়ে এইচআর ভবন অবরোধ করে তালা ঝুলিয়ে দেয় ভোরের কাগজের সংবাদকর্মীরা। এইচআর ভবনের মূল ফটকের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান করে নানা স্লোগান দিতে থাকে প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা।

গত সোমবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ভোরের কাগজের সাংবাদিক-কর্মচারীরা জানিয়েছিলেন, ৫ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে তারা ভবনের নিচে অবস্থা করবেন।

বুধবার এইচআর ভবন অবরোধ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তসলিম ইসলাম অভি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, গণঅধিকার পরিষদের ছাত্রবিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ খান, গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মো. মিজানুর রহমান।

Reneta

অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. আবু বকর, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

উল্লেখ্য, ২০ জানুয়ারি একটি নোটিশ টানিয়ে ৩৩ বছরের পুরোনো সংবাদপত্র ভোরের কাগজ বন্ধ ঘোষণা করা হয়।

নোটিশে বলা হয়, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে; যা চলতি বছরের ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।

পরদিন ২১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খোন্দকার কাওছার হোসেন দাবি মেনে নিতে মালিকপক্ষকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভোরের কাগজসংবাদকর্মীদের ওপর সন্ত্রাসী হামলাসংবাদকর্মীদের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠিক বছর ঘুরে ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT