চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গা থানায় ভাঙচুর-আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ভাঙ্গা থানায় সংঘর্ষের সময় গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-বিবিসি বাংলা

ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে ভাঙ্গা থানায় গাড়ি ভাঙচুর ও উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে অবস্থিত নির্বাচন ভবনে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

আজ ১৫ সেপ্টেম্বর সোমবার সেখানে মহাসড়ক ও রেলপথও অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। বেলা সাড়ে এগারটা থেকে এ অবস্থা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়কের দুই স্থানে মহাসড়ক অবরোধ করা হয়েছে। এসব সড়কে শত শত মানুষ বিক্ষোভ করে। সড়কেই কাঠ জড়ো করে আগুন দিতেও দেখা গেছে।

এর ফলে ঢাকাসহ অন্তত ২০ টি জেলার সাথে ফরিদপুরের যান চলাচল বন্ধ রয়েছে। গণমাধ্যমের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ লোকজন ট্রাফিক পুলিশের কার্যালয় ও থানা কম্পাউন্ডের ভেতরে ঢুকে পড়ে।

এসময় সেখানে থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তারা। তাদের হাতে লাঠি-সোটা দেখা যায়। গতকাল থেকেই আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলন করছিলেন ভাঙ্গার মানুষ।

উপজেলা পরিষদ ভবনের ভেতরেও শ’ খানেক মানুষকে লাঠিসোটা নিয়ে ঢুকতে দেখা যায়। এক পর্যায়ে তারা সেখানকার ভবনগুলোর বিভিন্ন রুমে রুমে ভাঙচুর চালায় বলে জানান একজন স্থানীয় সাংবাদিক।

পরে নির্বাচন ভবনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় গতকাল রাতেই ভাঙ্গা থানায় একটি মামলা করেছে পুলিশ। দ্রুত বিচার আইনে এই মামলাটি করা হয়।

সার্বিক অবস্থা সম্পর্কে জানতে ফরিদপুরের পুলিশ সুপার ও ভাঙ্গা থানার ওসিকে ফোন করলেও রিসিভ করেননি তারা। গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এরপর থেকে ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা।

গতকাল রোববার থেকে তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেন স্থানীয় জনতা।

ট্যাগ: ভাঙচুর-আগুনভাঙ্গা থানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়েদের টেনিসে সর্বকনিষ্ঠ শিরোপাজয়ী এখন জোভিচ

পরবর্তী

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের কয়েকটি ধারা স্থগিত ভারতের সুপ্রিম কোর্টের

পরবর্তী
ভারতের সুপ্রিম কোর্ট ভবনের দৃশ্য, আকাশের নিচে বিশাল গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের কয়েকটি ধারা স্থগিত ভারতের সুপ্রিম কোর্টের

সালাহ ও হালান্ডের গোল উদযাপন, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরতি থেকে ফিরে সালাহ-হালান্ডের যার যা কীর্তি

সর্বশেষ

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT