চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন কবি ভবানীপ্রসাদ মজুমদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৪
শিল্প সাহিত্য
A A
বাংলাদেশি কবি ভবানীপ্রসাদ মজুমদার স্মৃতিচারণে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষাদিবসের মাসেই চলে গেলেন ‘বাংলাটা ঠিক আসে না’ খ্যাত ভারতীয় কবি ভবানীপ্রসাদ মজুমদার। পশ্চিমবাংলার সংবাদমাধ্যম বলছে, বুধবার ভোররাতে মৃত্যু হয়েছে কবির। মৃত্যুকালে ভবানীপ্রসাদ মজুমদারের বয়স হয়েছিল ৭৪ বছর।

মূলত ছোটদের জন্যই লিখতেন ভবানীপ্রসাদ মজুমদার। তার লেখায় বারবার উঠে এসেছে সামাজিক স্যাটায়ার। দুই বাংলাতেই তুমুল জনপ্রিয়তা পাওয়া কবিতাগুলোর সংখ্যা বহু। তবে ‘জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না’ কবিতাটি বারেবারেই উঠে এসেছে সামাজিক মাধ্যমের পাতায়!

জানা যায়, ২০ হাজারেরও বেশি ছড়া লিখেছেন ভবানীপ্রসাদ। নিজের লেখায় করেছেন নানান পরীক্ষা-নিরীক্ষা। মজার ছড়া, সোনালি ছড়া, ‘কলকাতা তোর খোল খাতা’, ‘হাওড়া-ভরা হরেক ছড়া’, ‘ডাইনোছড়া’র মতো বহু বই লিখেছেন। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যজিৎকে নিয়েও।

কবি ভবানীপ্রসাদ মজুমদারের জন্ম ১৯৫০ সালের ৯ এপ্রিল হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত দাশনগরের কাছে দক্ষিণ শানপুর গ্রামে। তার বাবা ছিলেন নারায়ণচন্দ্র মজুমদার এবং মা ছিলেন নিরুপমা দেবী। কবির শৈশব জীবন কেটেছে সেই গ্রামেই। কর্মজীবনে প্রবেশ করে কবি ভবানীপ্রসাদ মজুমদার শিক্ষকতা করেছেন।

ভবানীপ্রসাদ মজুমদার সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার পেয়েছিলেন সত্যজিৎ রায়ের হাত থেকে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার পেয়েছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে।

ট্যাগ: কবিছড়াকারভবানীপ্রসাদ মজুমদাররবীন্দ্রনাথসত্যজিৎ রায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আল্লুর ‘ট্রাম্প কার্ড’ হয়ে আসবে ‘পুষ্পা’র তৃতীয় কিস্তি?

পরবর্তী

ফিরে যাচ্ছেন কুমিল্লার পাকিস্তানি ক্রিকেটাররা

পরবর্তী
ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরে যাচ্ছেন কুমিল্লার পাকিস্তানি ক্রিকেটাররা

ঢাকা অধিনায়ক বদলানোর সময় ক্রিকেটার ও কর্মকর্তাদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক বদলালো ঢাকা

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT