চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করলেন সাফজয়ী কোচ ছোটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ২৯, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
সাফজয়ী কোচ ছোটনের পদত্যাগের ঘোষণা, বাংলাদেশ ফুটবল দলের নতুন দিকনির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় নারী দল ও মেয়েদের সকল বয়সভিত্তিক ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন পদত্যাগ করেছেন। সোমবার বাফুফেতে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন তিনি।

পদত্যাগপত্র দেয়ার পর দায়িত্ব ছাড়ার কারণ সম্পর্কে বিস্তারিত বলতে চাননি ছোটন। বাফুফের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে সংস্থাটিও নীরবতা পালন করছে। আনুষ্ঠানিকভাবে আপাতত তারাও মুখ খুলতে নারাজ।

সোমবার বিকেল ৪টায় নির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছে বাফুফে। সভা শেষে ছোটনের পদত্যাগ ইস্যুতে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Banglabid

নেপালে গতবছর মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ দলের ১৯ বর্ষী স্ট্রাইকার আনুচিং মগিনি অবসরের ঘোষণা দেন কিছুদিন আগে। তারপর ফুটবল থেকে অবসর নেন সাফজয়ী দলের আরেকজন, ২০ বর্ষী ফরোয়ার্ড সাজেদা খাতুন। তারা ক্যাম্প থেকে বাদ পড়েছিলেন।

গত ২৬মে সাফ চ্যাম্পিয়ন দলের ২২ বর্ষী ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না হঠাৎ অবসরের কথা জানান ফেসবুক পোস্টে। চীনের একটি একাডেমিতে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য ফুটবল ক্যাম্প ছাড়ার কথা রোববার জানান ডিফেন্ডার আঁখি খাতুন।

ফুটবলারদের অবসর ও ক্যাম্প ছাড়ার মাঝেই ছোটনের পদত্যাগপত্র জমা দেয়ার খবর মিলল। টানা আট মাস মেয়েরা আন্তর্জাতিক ফুটবল খেলতে না পারার হতাশার বহিঃপ্রকাশ ও আরও অনেক ঘটনার প্রেক্ষিতে এমন ঘটছে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছোটনবাফুফেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT