চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফুফে নির্বাচন: নারী ফুটবল লিগের সেরা ৪ দল পাবে ভোটাধিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০৩, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সভায় এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নারী ফুটবল লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোর দাবির প্রেক্ষিতে তাদের কাউন্সিলরশিপ দেয়ার বিষয়টি অনুমোদন করা হয়েছে। চলতি লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি ক্লাব বাফুফের অ্যাফিলিয়েটেড সদস্য পদ পাবে। ‘বাফুফে সাধারণ সভা ২০২৩’ এ বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হবে। আগামী ২৯ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে সাধারণ সভা।

বাফুফে ভবনে শুক্রবার বিকেলে সভায় সভাপতিত্ব করেন ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এতে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩-২৪’ এর পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানিতে থাকা দলটির অবনমন হবে। এছাড়া, লিগে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব এন্ট্রি করার পর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন নিজেদেরকে বিপিএল থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ায় অবনমিত দল হিসেবে গণ্য হবে।

‘পাইওনিয়ার ফুটবল লিগ অনূর্ধ্ব-১৪ পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠে গড়াবে। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে হবে তৃতীয় বিভাগ ফুটবল লিগ।

টিঅ্যান্ডটি ক্লাবের প্রথম বিভাগ লিগে খেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। একইসঙ্গে আসন্ন ২০২৪-২৫ ফুটবল মৌসুমে বাফুফে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন বিভিন্ন প্রতিযোগিতার ক্যালেন্ডার অনুমোদন দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাউন্সিলরশিপনারী ফুটবল লিগবাফুফেবাফুফে নির্বাচনভোটাধিকারলিড স্পোর্টসসালাউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT