চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, সেরা নির্মাতা আতিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৩
বিনোদন
A A

শুক্রবার সন্ধ্যায় পর্দা নামলো বাংলাদেশ শিল্পকলা আয়োজিত ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এর। ১৫ দিনব্যাপী এই উৎসবের শেষ দিনে শ্রেষ্ঠতার বিচারে ৭ টি বিভাগে পুরস্কার পেলেন ৭ জন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৬৪ জেলা শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় দেশব্যাপী একযোগে চলা ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম. খালিদ এমপি, সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশেষ অতিথি সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মসিহ্উদ্দিন শাকের।

এবারে উৎসবে প্রদর্শীত ৩৬ টি চলচ্চিত্রের মধ্যে ৭ ক্যাটাগরিতে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ পুরস্কার প্রদান করা হয়েছে ৭ জনকে। পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া ২০ জনের মধ্যে থেকে ৭ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

Banglabid

উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার জিতেছেন নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি)।

এছাড়া বিশেষ জুরি পুরস্কার পান রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনা জলের কাব্য)। সেরা চিত্রগ্রাহক সাইয়ীদ কাশেফ শাহবাজী (চন্দ্রাবতী কথা), সেরা সম্পাদক সুজন মাহমুদ (শিমু), সেরা শব্দ পরিকল্পক রিপন নাথ (ফাগুন হাওয়ায়), সেরা প্রযোজনা পরিকল্পক খন্দকার সুমন (সাঁতাও)।

অনুষ্ঠানে ৭টি বিভাগে পুরস্কারের অর্থমূল্য হলো শ্রেষ্ঠ চলচ্চিত্র- ২লক্ষ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা- ১ লক্ষ ৫০ হাজার টাকা, বিশেষ জুরি-১ লক্ষ টাকা, শ্রেষ্ঠ চিত্র গ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনার, এবং শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনার প্রতিজন পাচ্ছেন ৫০ হাজার টাকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়া পক্ষীর শূন্যে উড়াছবিনূরুল আলম আতিকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিটরুট খাবেন, নাকি শুধু দেখবেন? জানুন এর পুষ্টিগুণ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রদর্শনীর চিত্রকর্মে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখানোর অভিযোগ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT