চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার ছাড়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক
A A
বিলিয়নিয়ার বার্নার্ড আর্নল্টের ছবি, হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘লুই ভিটন’ এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। কোম্পানির শেয়ারের রেকর্ড মূল্য বাড়ায় এই অগ্রগতি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর ফলে তিনি ধনীদের তালিকায় ১ নম্বরে রয়েছেন। এর আগে টেসলার সিইও ইলন মাস্ক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই পরিমাণ সম্পদের মালিক হতে পেরেছিলেন। তবে তাদের  প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের মুল্য কমে গেলে বার্নাড এক নম্বর স্থানে চলে আসে।

Banglabid

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মঙ্গলবার বার্নাডের মোট সম্পদ ২ দশমিক ৪ বিলিয়ন ডলার বেড়ে ২০১ বিলিয়ন ডলার হয়েছে। বিশ্বের ধনীদের মধ্যে বিলাসী পণ্যর ক্রমবর্ধমান চাহিদার কারণে, লুই ভিটনের শেয়ার ৩০ শতাংশ বেড়ে যাওয়ায় এই বছর তার সম্পদে ৩৯ বিলিয়ন ডলার যোগ হয়।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বার্নাড তার সন্তানদের ইতিমধ্যে কোম্পানির গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন। তার বড় সন্তান ডেলফাইনকে ‘ক্রিশ্চিয়ান ডিওরে’র প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে। আরেক সন্তান ফ্রেডেরিক আর্নল্ট হলেন ‘ট্যাগ হিউয়ারে’র প্রধান নির্বাহী। আলেকজান্ডার আর্নল্ট ‘টিফ্যানির’ একজন নির্বাহী কর্মকর্তা এবং জিন আর্নল্ট লুই ভিটনের ঘড়ি বিভাগের মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছেন।

ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণসহ বেশ কিছু কারণে তার সম্পদ ২৫ বিলিয়ন ডলার হ্রাস পায়। ১২৮ বিলিয়ন ডলার নিয়ে জেফ বেজোস তৃতীয় অবস্থানে রয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্নার্ড আর্নল্টশীর্ষ ধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাসুল (সা.)-এর পছন্দের খাবার

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডার ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

আগস্ট ১৬, ২০২৬

অনলাইনে ইলিশের চটকদার বিজ্ঞাপনে গ্রাহক প্রতারণা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

দখল দূষণে হুমকিতে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘মিনি কুয়াকাটা’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT