চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী বানার্ড আর্নল্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্বের শীর্ষ ধনী হিসেবে বার্নার আর্নল্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটারের মালিক ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন ফ্রান্সের লাক্সারি গ্রুপ এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে বার বার ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের পতন হওয়ায় ইলন মাস্কের সম্পদের পরিমাণ কমে গেছে।

Banglabid

ফোর্বস ও ব্লুমবার্গের তথ্যানুযায়ী, মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন বানার্ড আর্নল্ট। এলভিএমএইচ গ্রুপ ফ্যাশন, জুয়েলারি, পারফিউম, ওয়াইন, হোটেল, ক্রিয়েটিভ আর্টসসহ নানা ব্যবসা করে থাকে। এই গ্রুপে আর্নল্ট ফ্যামিলির শেয়ারের পরিমাণ ৪৭.৮ শতাংশ।

বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ১৭ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বানার্ডের রয়েছে ১৮ হাজার ৪০০ কোটি ডলার।

বিবিসি বলছে, টেসলার মোট শেয়ারের ১৪ শতাংশের মালিক মাস্ক। আর গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নেন এই ধনকুবের। এরপর থেকেই টুইটার নিয়ে বিভিন্ন পরিকল্পনা শুরু করেন মাস্ক। এমনকি অনেক পদক্ষেপ নিয়েও ইউটার্ন দেন তিনি। এতে করে তার নিজের ব্র্যান্ড ভ্যালু কমেছে।

Reneta

ইনভেস্টমেন্ট ফার্ম ওয়েডবুশ সিকিউরিটিজের ড্যান ইভস বলেন, টুইটার নিয়ে যে ‘সার্কাস’ হচ্ছে তা টেসলার শেয়ারের দামের ওপর প্রভাব ফেলেছে। টেসলা দিয়ে সুপারহিরো হওয়া মাস্ক টুইটার থেকে খলনায়কে পরিবর্তিত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলন মাস্কবিশ্বের শীর্ষ ধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

আগস্ট ১৬, ২০২৬

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT