চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসা পরিচলনার দায়িত্ব দিতে সন্তানদের অডিশন নিলেন বার্নার্ড আর্নল্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

বাবার ব্যবসার দায়িত্ব ভবিষ্যতে তার সন্তানদের বুঝিয়ে দেওয়া হবে এটাই স্বাভাবিক। তবে দায়িত্ব পাওয়ার জন্য সন্তানদের বাবার কাছে অডিশন দিতে হবে শুনলে খুবই অদ্ভূত লাগবে তাই না?  অদ্ভূত শোনালেও বাস্তবে ঘটেছে এই ঘটনা। জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লুই ভিটনে’র চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ট ব্যবসা পরিচালনার দায়িত্ব তার সন্তানদের বুঝিয়ে দেওয়ার আগে রীতিমত তাদের অডিশন নিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, বার্নার্ড আর্নল্ট প্রতিষ্ঠানটির সদর দফতরে একটি ব্যক্তিগত খাবার রুমে লাঞ্চের জন্য মাসে একবার তার পাঁচ সন্তানের সাথে দেখা করেন। এটি প্রায় ৯০ মিনিট স্থায়ী হয়। আর্নল্ট তার বিলাসবহুল ব্যবসায়িক সাম্রাজ্যের কৌশল নিয়ে আলোচনা করেন তাদের সাথে। আর্নল্টের এই অডিশনের উদ্দেশ্য হলো তার পর কে এই বিলাসবহুল সাম্রাজ্য পরিচালনা করবে।

আর্নল্ট টেবিলের চারপাশে ঘুরে তার পাঁচ প্রাপ্তবয়স্ক সন্তানকে পরামর্শের জন্য জিজ্ঞাসা করেন। ৭৪ বছর বয়সী এই বিলিয়নিয়ার কোম্পানির নির্দিষ্ট কিছু ব্যাক্তিদের বিষয়ে মতামত চান।

তবে, আর্নল্ট তার উত্তরসূরি হিসেবে কাকে বেছে নেবেন সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি। কেবল বলেছেন, এটি যোগ্যতার ভিত্তিতে হবে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, আর্নল্ট গত বছরের শেষের দিকে টেসলার সিইও ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নাম লেখান। সর্বশেষ ১৯ এপ্রিল তার সম্পদের পরিমাণ ছিল ২০৮ বিলিয়ন ডলার।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বার্নাড তার সন্তানদের ইতিমধ্যে কোম্পানির গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন। তার বড় সন্তান ডেলফাইনকে ‘ক্রিশ্চিয়ান ডিওরে’র প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে। আরেক সন্তান ফ্রেডেরিক আর্নল্ট হলেন ‘ট্যাগ হিউয়ারে’র প্রধান নির্বাহী। আলেকজান্ডার আর্নল্ট ‘টিফ্যানির’ একজন নির্বাহী কর্মকর্তা এবং জিন আর্নল্ট লুই ভিটনের ঘড়ি বিভাগের মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অডিশনবার্নার্ড আর্নল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার থেকে নারায়ণগঞ্জে যাত্রা করছে স্টার সিনেপ্লেক্স

এপ্রিল ৬, ২০২৬

‘ক্রীড়া ফেডারেশনগুলো শক্তিশালী ও স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন’

এপ্রিল ৬, ২০২৬

পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে: আসিফ নজরুল

এপ্রিল ৬, ২০২৬

দুপুরে সংসদে বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সভা

এপ্রিল ৬, ২০২৬

টলিউডে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের সিদ্ধান্ত

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT