চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বেনজেমার মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দেশটির তারকা ফুটবলার করিম বেনজেমা।

গত অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছিলেন ৩৫ বর্ষী বেনজেমা। পরে তার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্ততার অভিযোগ তোলেন দারমানিন। ঘটনায় মঙ্গলবার ফ্রান্সের বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে মামলা দায়ের করেছেন বেনজেমার আইনজীবী হিউজ ভিগিয়ের। আদালতটিতে ফ্রান্সের মন্ত্রীদের মামলার বিচার-কার্যক্রম সম্পন্ন করা হয়।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। পরে গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েল। ইসারায়েলি অভিযানের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেন বেনজেমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান। লেখেন, ‘আবারও অন্যায়ভাবে বোমা হামলা, যেখানে কোনো নারী ও শিশু রেহাই পাচ্ছে না।’

বেনজেমার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন। একটি টিভি চ্যানেলে বলেন, ‘বেনজেমার মুসলিম ব্রাদারহুডের কুখ্যাত সম্পৃক্ততা আছে।’ এর আগে বেনজেমার বিরুদ্ধে ফ্রান্স জাতীয় দলের খেলায় জাতীয় সংগীত না গাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মান্তরকরণ প্রচেষ্টার অভিযোগও এনেছিলেন দারমানিন।

দারমানিনের অভিযোগের পর আইনজীবীর মাধ্যমে প্রতিবাদ জানান ব্যালন ডি’অর জয়ী বেনজেমা। এবার আইনি পথেও হাঁটলেন। দারমানিনের বিরুদ্ধে করা ৯২ পৃষ্ঠার অভিযোগে বেনজেমা বলেছেন, ‘মুসলিম ব্রাদারহুড সংগঠনের সঙ্গে কখনোই তার সামান্য যোগসূত্র ছিল না, এমনকি সংগঠনটির সদস্য দাবি করে এমন সম্পর্কেও তার কোনো ধারণা নেই।’

সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলা তারকা ফুটবলারকে রাজনৈতিক খেলার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এমন দাবি করেছেন বেনজেমা। বলেছেন, ‘আমি জানি, দুর্নামের কারণে আমাকে রাজনৈতিক খেলায় কতটা ব্যবহার করা হচ্ছে। যেগুলো আরও বেশি কলঙ্কজনক, তবে ৭ অক্টোবর থেকে ঘটা নাটকীয় ঘটনাগুলো এধরনের বিবৃতি থেকে আলাদা কিছু দাবি করে।’

Reneta

প্রায় ৮০ বছর আগে মিশরে মুসলিম ব্রাদারহুড নামক ইসলামী সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। যা বর্তমানে নিষিদ্ধ দেশটিতে। তবে বিশ্বজুড়েই ছড়িয়ে আছে সংগঠনটির শাখা–প্রশাখা। সংগঠনটি হামাসসহ আধুনিক যুগের অনেক ইসলামপন্থী সংগঠনের পক্ষে রয়েছে। যে কারণে এটি অনেক দেশে নিষিদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল ইত্তিহাদদারমানিনফিলিস্তিনফ্রান্সবেনজেমামুসলিম ব্রাদারহুডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT