সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতালে যাচ্ছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রস্তুত, তিনি পরেছেন হিজাব ও মাস্ক।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যায় হাসপাতালে যাবেন।
বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে তাকে।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যা ৬টায় গুলশানের বাসা থেকে তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।
যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে সকালে দেশে ফেরেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






