চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ‘বিউটি সার্কাস’, পরিচালক বললেন ‘থ্রিল অনুভব করছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২২
বিনোদন
A A

বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও মাহমুদ দিদার পরিচালিত তারকা বহুল ছবি ‘বিউটি সার্কাস’।

ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস জানিয়েছে, শিগগির ‘বিউটি সার্কাস’ সিনেমা হলে মুক্তি দেয়া হবে।

চলতি মাসেই ‘বিউটি সার্কাস’র অফিসিয়াল পোস্টার প্রকাশ হবে। সেদিনই মুক্তির তারিখ জানানো হবে সরকারি অনুদান প্রাপ্ত এ ছবির।

Banglabid

সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস পুড়িয়ে দেওয়ার পর হুমকির মুখে পড়ে এক নারী। কিন্তু সে আপন শক্তিতে টিকে থাকে। ছবির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, হুমায়ূন সাধু প্রমুখ।

পরিচালক মাহমুদ দিদারের এটি প্রথম সিনেমা। তিনি জানান, করোনার কারণে গত দু’বছর মুক্তি থেমে ছিল। তবে শিগগির আনুষ্ঠানিকভাবে মুক্তির দিন ঘোষণা করা হবে। পরিচালক মাহমুদ দিদার মনে করেন, সিনেমা মুক্তিতে এত দেরি হওয়া উচিত না। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় কিছুই করার ছিল না। শিগগির ‘বিউটি সার্কাস’র মুক্তি প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘আমি নিজেই ভীষণ থ্রিল অনুভব করছি।’

‘মনে হচ্ছে কোনো থ্রিলার চরিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এই চলচ্চিত্র মুক্তির মধ্যে দিয়ে আমার চলচ্চিত্রকার সত্তা ও মানবিক মুক্তি ঘটবে।’

Reneta

সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান আগেই জানিয়েছেন, তার অভিনয় জীবনের খুব রোমাঞ্চকর কাজ “বিউটি সার্কাস”। তিনি বলেন, অভিনয়শিল্প এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আগে কোনো দিন যাওয়া হয়নি। এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয়, যার অভিজ্ঞতা একেবারে নতুন। এমনি একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। সার্কাসের অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন ছিল।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ‘বিউটি সার্কাস’র শুটিং। এর সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে জয়া আহসানের নাম উল্লেখ করলেন পরিচালক। বললেন, করোনা না এলে ২০২০ এই মুক্তি দিতাম। আগেই বেশীরভাগ শুটিং শেষ ছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, জয়া আহসান তখনকার চেয়ে এখন আরো বেশি ইয়াং। সুতরাং সিনেমা দেরিতে মুক্তিতে কোনো প্রভাব পড়ার অবকাশ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইমপ্রেস টেলিফিল্মএ বি এম সুমনজয়া আহসানতৌকীর আহমেদফেরদৌসবিউটি সার্কাসমাহমুদ দিদারলিড বিনোদনসরকারি অনুদানসিনেমাহুমায়ূন সাধু
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT