চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে নতুন দুই বাংলা ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

দেশের সিনেমায় সুদিনের হাওয়া। শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে বছরের প্রতীক্ষিত আরও দুই ছবি। একটি মাহমুদ দিদার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘বিউটি সার্কাস’ ও অন্যটি দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’।

এরমধ্যে ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে ১৯ সিনেমা হলে। আর র‍্যাবের উদ্যোগে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ৩৫টি সিনেমা হলে।

ইতোমধ্যে প্রচার প্রচারণায় কোমড় বেধে নেমেছেন ছবি দুটির শিল্পী ও কলাকুশলীরা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে নতুন দুই ছবি মুক্তির ফলে চলচ্চিত্রে সুবাতাসের ধারাবাহিকতা বজায় রাখবে!

দুটি ছবিই তারকায় ভরপুর। এরমধ্যে সরকারি অনুদানে নির্মিত ‘বিউটি সার্কাস’-এ  অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ফেরদৌস, অকাল প্রয়াত হুমায়ূন সাধু, তৌকীর আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত প্রমুখ।

অন্যদিকে ‘ঢাকা অ্যাটাক’র পর নতুন ছবি ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে আসছেন দীপংকর দীপন। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, মনির খান শিমুল, রোশান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদসহ।

সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্পে নির্মিত হয়েছে ‘বিউটি সার্কাস’। সার্কাস আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে এতে।

Reneta

অন্যদিকে সুন্দরবন দস্যু মুক্ত হওয়াকে উদযাপন করতেই নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। নির্মাতার ভাষ্য, ‘এটি কোনো ডকুমেন্টারি নয়, এটি সম্পূর্ণ বাণিজ্যিক সিনেমা। যেখান ড্রামা-সাসপেন্স- নারী পুরুষের সম্পর্ক প্রেম ভালবাসা সবকিছু আছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপারেশন সুন্দরবনআরমান পারভেজ মুরাদইমপ্রেসএবিএম সুমনগাজী রাকায়েতজয়া আহসানতৌকীর আহমেদদস্যুদীপংকর দীপননুসরাত ফারিয়াফেরদৌসবিউটি সার্কাসমনির খান শিমুলমনোজ প্রামাণিকমাহমুদ দিদাররিয়াজ আহমেদরোশানলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে ৩০ মিলিয়ন ইউরোর মানি লন্ডারিং চক্রের সদস্য আটক

মার্চ ১৩, ২০২৬

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

মার্চ ১৩, ২০২৬
অপারেশন এপিক ফিউরি' বিষয়ক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের দিন সাংবাদিকদের সাথে মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন

বিলিয়ন ডলারের যুদ্ধ: ট্রাম্পের ‘এন্ডগেম’ কোথায়?

মার্চ ১৩, ২০২৬

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

মার্চ ১৩, ২০২৬

গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT