চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরফুদ্দৌলাকে নিয়ে ‘মজা’ করলেন সদ্যসাবেক অশ্বিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ন ৩১, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির এলিট প্যানেলে আসার পর দারুণ দক্ষতায় মাঠ এবং টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টে চতুর্থ ইনিংসে ভারত ওপেনার যশস্বী জয়সওয়ালকে আউটের সিদ্ধান্তে তাকে ঘিরে আলোচনা উঠেছে। যা টেনে শরফুদ্দৌলাকে নিয়ে মজা করেছেন ভারতের সদ্যসাবেক অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

অস্ট্রেলিয়ার জয় তোলা টেস্টটির শেষদিনে ঘটনার সূত্রপাত। প্যাট কামিন্সের ৭১তম ওভার, ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার তখন ৪ উইকেট, ভারতের ২০০ রান। এমন সময়ে বাউন্সারে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জয়সওয়াল। বল জমা পড়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে, ক্যাচের আবেদন করে অজিরা। মাঠ আম্পায়ার আউট না দেয়ায় কামিন্সের রিভিউয়ে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার দুয়ারে। রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। কিন্তু স্নিকোমিটারে লাইনগুলো বড় হয়ে ওঠার কথা থাকলেও তা দেখা যায়নি। তবুও আউটের সিদ্ধান্তই দেন সৈকত।

সেটি নিয়ে এক্স হ্যান্ডলে শরফুদ্দৌলার একটি ছবি পোস্ট করে অশ্বিন লিখেছেন, ‘স্নিকোমিটার এখন ট্রেন্ডিংয়ে। এই লোকটিকে তাদের (স্নিকোমিটারের) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করে তাদের এ উন্মাদনাকে কাজে লাগানো উচিত।’

এই সিরিজের মাঝেই হুট করে অবসরে যাওয়া অশ্বিন সঙ্গে যোগ করেন- ‘মজা করেছি।’

ধারাভাষ্যকার হার্শা ভোগলে ও মার্ক নিকোলাসরা সৈকতের সিদ্ধান্তকে সাহসী ও ন্যায্য বলেছেন। জয়সওয়ালের আউটকে মেনে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও অজি অধিনায়ক প্যাট কামিন্সও। বিশ্বজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিংও মনে করছেন সেটি আউটই ছিল। শুধু ভারতের কিংবদন্তি সাবেক সুনীল গাভাস্কার দিচ্ছেন উল্টো মত, তার পছন্দ হয়নি আউটের সিদ্ধান্ত।

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৪৭৪ রানে থেমেছিল অস্ট্রেলিয়া। ভারত প্রথম ইনিংসে যেতে পারে ৩৬৯ পর্যন্ত। স্বাগতিকরা ১০৫ রানের লিড সঙ্গী করে দ্বিতীয় ইনিংসে নামে, ২৩৪ রানে অলআউট হয়। ভারতের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৪০ রানের। ব্যাটিং ধসে ১৫৫ রানে রোহিত শর্মার দল অলআউট হলে ১৮৪ রানে জিতে যায় অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের সিরিজে ২-১এ এগিয়ে কামিন্সবাহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনঅস্ট্রেলিয়াআইসিসিকামিন্সজয়সওয়ালপন্টিংভারতরোহিতলিড স্পোর্টসসৈকত
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT