চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশি বিদেশি পর্যটকে মুখরিত কক্সবাজার সৈকত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:৩৬ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বিদায়ী ২০২২ সালের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে দেশী বিদেশী পর্যটকের ভিড় জমে ছিল। থার্টি ফার্স্ট নাইটে কোন আয়োজন না থাকলেও সৈকতের শেষ সূর্যাস্ত উপভোগ করেছেন কক্সবাজারে আগত পর্যটকরা। পর্যটকদের নিরাপত্তাই নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পর্যটক হয়রানি বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের চারটি টিম টহল দিচ্ছে পর্যটন এলাকায়।

শেষ সূর্যাস্ত দেখতে বিকালের পর থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকে আগত পর্যটকরা। ঢাকার মিরহাজিরবাগ এলাকা থেকে আসা পর্যটক দম্পতি টিপু ও শিল্পী বলেন, ছয় মাস আগে আমাদের বিয়ে হয়েছে। বছরের শেষ সূর্যাস্ত দেখতে আমরা আজ কক্সবাজার এসেছি। সৈকতে অন্যান্য পর্যটকদের সাথে দাঁড়িয়ে একটি বছরকে বিদায় জানাতে পেরে ভালই লাগছে।

মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে আসা পর্যটক রাসেল চৌধুরী বলেন, আমাদের জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেল। বছরের শেষ সূর্যাস্ত দেখলাম কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে। আমার সাথে আমার আরো চার বন্ধু এসেছে। সব মিলিয়ে ভালই কেটেছে আমাদের।

খুলনা থেকে আসা পর্যটক, আজিজ, ইউনুস, আলম ও মোঃ ফরাজ বলেন, বন্ধুরা মিলে বছরের শেষ সূর্য ডোবার দৃশ্যটি দেখলাম বিশাল সাগরের সামনে দাঁড়িয়ে। অসাধারণ ভালোলাগার একটি দৃশ। সাপ্তাহিক ছুটি টাকায় কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে।

হোটেল দ্যা কক্স ট্যুরের জিএম আবু তালেব শাহ বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে হোটেলে কোন আয়োজন নেই। তবে ৮০ শতাংশ রুম বুকিং রয়েছে।

হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজা শাহ আলম চৌধুরী বলেন, আগত পর্যটকদের সেবা দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি। কোন হোটেলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না।

Reneta

হোটেল সিগালের সি ও শেখ ইমরুল ইসলাম সিদ্দিকী রুমি বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে হোটেলের ভেতর কোন আয়োজন ছিল না। আমাদের ৮০ শতাংশ রুম বুকিং রয়েছে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, বছরের শেষ সূর্য ডোবার দৃশ্য দেখতে যেসব পর্যটক কক্সবাজার আগমন ঘটেছে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সৈকতে রাতে যেসব পর্যটক থাকবে তাদের নিরাপত্তা দেওয়া হবে। রাতে সৈকতে কোন ধরনের অনুষ্ঠান হবে না। তবে পর্যটকরা অবশ্যই সৈকতে থাকবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান বলেন, বছরের শেষ ও নতুন দিন দেখার জন্য যেসব পর্যটক কক্সবাজার আগমন ঘটেছে তাদের নিরাপত্তার জন্য পর্যটন সেল থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যটকরা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় সেজন্য চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি টিম সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার সমুদ্র সৈকত
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT