চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসকের মরদেহের পাশে চিরকুটে লেখা ‘সুখী হও’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর নাখালপাড়া এলাকায় সুস্মিতা সাহা নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে যাতে লেখা ছিল ‘একবার আমার মুখটা দেখ, সুখী হও।

মৃত চিকিৎসক সুস্মিতার গ্রামের বাড়ি জামালপুর সরিষাবাড়ির আরামনগর বাজারে।

জানা যায়, সুস্মিতা সাহা নামে মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন। তবে তিনি কোথাও চিকিৎসা দিচ্ছিলেন না। গত এক মাস ধরে তেজগাঁও নাখালপাড়ায় এক বান্ধবীর বাসায় তিনি ছিলেন।

বান্ধবীর বাসাতেই গতরাতে তিনি ঘুমের ওষুধ খান। গুরুতর অসুস্থ তাকে অবস্থায় স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: সুস্মিতার সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের দেওয়া মানসিক কষ্টের জন্য তিনি ঘুমের ওষুধ খেলে তার আত্মীয় স্বজন স্থানীয় বেসরকারি  হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তিনি বলেন: ঘুমের ওষুধ খাওয়ার আগে চিকিৎসক চিরকুট লিখেছেন, যা ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে জব্দ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে।

Reneta

যা লেখা ছিল চিরকুটে
উদ্ধার হওয়া চিরকুটে লিখা ছিল, ‘একবার আমার মুখটা দেখো। আমি একবার তোমাকে দেখতে চাই। ওষুধ এ রিয়েকশন শুরু হয়ে গেছে। তোমার সুখ, তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না। কোথাও আমাকে পেলে অপরিচিত হয়ে এড়িয়ে যেতে। সুখী হও।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেজগাঁও শিল্পাঞ্চল থানাসুস্মিতা সাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT