চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবধান, ভয় পাবেন না!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘চক্র’। ২০০৭ সালে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ২০ পর্বের সিরিজটি নির্মাণ করেন ভিকি জাহেদ। মুক্তির পর একের পর এক ‘আজব’ প্রতিক্রিয়া পাচ্ছেন সংশ্লিষ্টরা!

সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সেই ওয়েব সিরিজ ‘চক্র’ দেখে শত শত দর্শক নিজেদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন! নির্মাতা, কলাকুশলী এবং আইস্ক্রিনের ফেসবুক পেজে বলছেন সিরিজটি দেখে আজব সব ঘটনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথা!

হরর ঘরানার কাজটি দেখে কারো গা ছমছমে অনুভূতি হচ্ছে, কেউ বা আবার রাত ঘুমে দেখছেন দুঃস্বপ্ন! অসংখ্য দর্শক বলছেন, চক্র দেখতে বসলেই ঘটছে আজব সব ঘটনা! যেসব আবার তারা ইনবক্স কিংবা নির্মাতার পোস্টে এসে মন্তব্য করে জানাচ্ছেনও!

যেসব আবার শেয়ার করেছেন নির্মাতা নিজেও। অন্তত দুটি ঘটনা শেয়ার করে ভিকি লিখেছেন, চক্র’র জন্য সত্যিই অদ্ভুত সব প্রতিক্রিয়া পাচ্ছি। এসব কী হচ্ছে, নিশ্চিত করে বলা যাচ্ছে না। আসলে আমরা আমাদের রহস্যময় মহাবিশ্ব সম্পর্কে খুব কমই জানি।

শুধু দর্শক নয়, ‘চক্র’র শুটিং করতে গিয়ে নিজেরাও ‘আজব’ সব ঘটনার মুখোমুখি হয়েছেন বলে আগেই জানিয়েছেন ভিকিসহ সিরিজের প্রধান দুই অভিনয়শিল্পী তৌসিফ ও ফারিণ।

চক্র নিয়ে ভিকি বলেন, ২০২১ সালে পরিকল্পিত এই কাজ অনেক চড়াই উৎরাইয়ের পর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কাজটা চ্যানেল আইয়ের জন্য টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হয়েছিলো। কিন্তু পরবর্তীতে এর স্পর্শকাতর বিষয়বস্তুর জন্য এখন এটা আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।

Reneta

‘চক্র’র মোট পর্ব সংখ্যা ২০, প্রথম ৫ পর্ব ফ্রিতে দেখা যাচ্ছে বলেও জানান ভিকি। তৌসিফ ও ফারিণ ছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইস্ক্রিনওয়েব সিরিজচক্রতৌসিফনাটকফারিণভিকিভিকি জাহেদলিড বিনোদনসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পবিত্র এই দিনে চলে গেলি ভাই’— শামস সুমনের মৃত্যুতে জয়

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আইজিপির বাড়িতে চুরি

মার্চ ১৭, ২০২৬

গ্লাভসজোড়া তুলে রাখলেন রোমেরো

মার্চ ১৭, ২০২৬

‘জানিনা কী এমন হয়েছিলো যে অসময়ে চলে যেতে হবে’

মার্চ ১৭, ২০২৬

শামস সুমনের মৃত্যুতে অভিনয়শিল্পী সংঘের শোক

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT