পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর থেকে চাকরি হারানো জওয়ানদের প্রধান উপদেষ্টার বাসভবনমুখী পদযাত্রা থামিয়ে দিয়েছে পুলিশ। এরপর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যায়। পরে শাহবাগে সড়কে অবস্থান নিয়ে ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত কমিশনের প্রজ্ঞাপন নিয়েও আপত্তি জানিয়েছেন আন্দোলনকারীরা।







