চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের ৪ উইকেট নেই, লড়াই জমাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সহজ লক্ষ্য তাড়ায় বাংলাদেশের বিপক্ষে শুরুতেই চাপে পড়েছে নিউজিল্যান্ড। মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়ায় দ্রুত ৪ উইকেট হারিয়ে স্বাগতিকরা চাপে পড়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৬ ওভারে ৪ উইকেটে ৩৮ রান। ফিন অ্যালেন ২০ ও  জেমি নিশাম রানের খাতা না খুলে ক্রিজে আছেন।

দ্বিতীয় ওভারে টিম সেইফার্ট এক রান করে শেখ মেহেদী হাসানের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। এরপর এক রান করা মিচেল সাজঘরে ফেরেন। শেখ মেহেদীর বলে তিনি নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন।

গ্লেন ফিলিপসও এক রানে সাজঘরে ফেরেন, শরিফুল ইসলামের বলে হন বোল্ড। অ্যালেনের সঙ্গে রান নিতে গিয়ে সংঘর্ষের মুখে পড়ে এক রানে রান আউট হন মার্ক চ্যাপম্যান।

এর আগে পাওয়ার প্লেতে রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও তিন ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর কেউই গড়তে পারেননি বড় জুটি। নিয়মিত বিরতিতে উইকেট পতনে সফরকারীরা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সিরিজ জয়ের মিশনে তাই খেতে হয়েছে বড় হোঁচট। কিউইদের মাত্র ১১১ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি লাল-সবুজের দল।

রোববার মাউন্ট মঙ্গানুইতে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ নিয়মিত উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায়।

Reneta

টিম সাউদির করা প্রথম ওভারের তৃতীয় বলে মিড অফের উপর দিয়ে চার মারেন সৌম্য। পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ৪ রানে তিনি ড্রেসিংরুমে ফেরেন।

থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ শান্ত। ১৩ বলে ৪টি চারে ১৭ রানে তিনি অ্যাডাম মিলনের বলে ফিন অ্যালেনের তালুবন্দি হন।

পাওয়ার প্লের শেষ ওভারে সেয়ার্সের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ১০ বলে ২ চারে ১০ রান করা রনি তালুকদার।

মিচেল স্যান্টনারের করা নবম ওভারে রক্ষণাত্মক খেলতে যাওয়া আফিফ হোসেনের বল ব্যাটে লাগার পর প্যাটে আঘাত হাতে। অনায়াসেই ক্যাচ নেন উইকেটরক্ষক টিম সেইফার্ট। ১৩ বলে ২ চারে ১৪ রান করেন আফিফ।

এরপর স্যান্টনারের বলে সেইফার্টের গ্লাভসবন্দি হওয়ার আগে ১৮ বলে ২ চারে ১৬ রানে ফেরেন তাওহীদ হৃদয়। ৪ রান করা শেখ মেহেদী হাসানের উইকেটও নেন স্যান্টনার। ১৪ বলে ৯ রানে স্যান্টনারের চতুর্থ শিকার হয়ে ফেরেন শামীম।

৪ রানের বেশি করতে পারেননি শরিফুল ইসলাম। সেয়ার্সের বলে জেমি নিশামের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন। দলীয় স্কোর একশ পেরোনোর পর তানজিম হাসান সাকিবের জায়গায় একাদশে আসা তানভীর ইসলাম ৮ রানে ইশ সোধির হাতে ধরা পড়েন। শেষ ওভারে মিলনের বলে ১০ রান করে বোল্ড হন রিশাদ হোসেন। চার বল হাতে রেখে অলআউট হয় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান ৩ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের পক্ষে স্যান্টনার ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৪ উইকেট দখল করেন। অ্যাডাম মিলনে ২৩, টিম সাউদি ২৫ বেন সেয়ার্স ২৮ রানের বিনিময়ে পান ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টিমাউন্ট মঙ্গানুইলিড স্পোর্টসশরিফুলশেখ মেহেদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বছরে ৪০ বিলিয়ন ডলার টোল আদায়ের পরিকল্পনা ইরানের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক, বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ২৬, ২০২৬

দেশের শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃৎ শফিউর রহমানের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার শুরু হচ্ছে ডিএনসিসিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT