চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৪তম বাচসাস পুরস্কারের জুরি বোর্ডে ১৫ জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ১৩, মে ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কারের ৪৪ তম আসরের জন্য ১৫ সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়েছে। ১২ মে বাচসাস কার্যনির্বাহী পরিষদের এক সভায় ২০১৯ (৪১তম), ২০২০ (৪২তম), ২০২১ (৪৩তম) ও ২০২২ (৪৪তম) সালের চার বছরের বাচসাস চলচ্চিত্র পুরস্কারের জন্য জুরি বোর্ড গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৮ মে পর্যন্ত ছবি জমা নেওয়া হবে।

১৫ সদস্যের এ জুরি বোর্ডের চেয়ারম্যান হলেন সংগঠনের সাবেক সভাপতি বিশিষ্ট অভিনেতা ও সাংবাদিক নরেশ ভূঁইয়া, সদস্য সচিব সংগঠনের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। অন্যান্য সদস্যরা হলেন- ইমরুল শাহেদ, রশিদুল আমিন হলি, খান মোহাম্মদ সালেক, মীর লিয়াকত আলী, জাহিদ রহমান, সুমন পারভেজ, শামীমা চৌধুরী, সৌমিক হাসান সোহাগ, আব্দুল্লাহ জেয়াদ, এফ আই দিপু, খালেদ আহমেদ, জাহিদ আকবর ও পদাধীকার বলে বাচসাস সভাপতি রাজু আলীম জুরি বোর্ডের সদস্য।

এ জুরি বোর্ড জমা পড়া ছবিগুলো দেখে চলচ্চিত্র, শিল্পী ও কলা-কুশলীদের নাম পুরস্কারের জন্য সুপারিশ করবেন।

১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি কাজ করছে সাংবাদিক ও চলচ্চিত্র অভিনেতা-কলাকুশলীদের জন্য। স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র পুরস্কারের প্রচলন হয় এই সংগঠনটির হাত ধরেই। ১৯৭৪ সাল থেকে এই সংগঠনটি শুরু করেছে বাচসাস পুরস্কার প্রদান। ১৯৭২-৭৩ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য প্রথম পুরস্কার আসর বসে। এই আয়োজনে ১৫টি বিভাগে ১৭ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। প্রথম বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয় খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ সিনেমাটি। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার লাভ করে জহির রায়হানের বিশ্ব আলোড়ন জাগানো তথ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’।

শেষবার বাচসাস পুরস্কারের ৪০তম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ৬ নভেম্বর। সেই সময় সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করীম নিশানের নেতৃত্বাধীন কমিটি ছিল। তখন সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০১৪ থেকে ২০১৮ পাঁচ বছরের (৩৬তম, ৩৭তম, ৩৮তম, ৩৯তম ও ৪০তম) পুরস্কার প্রদান ও সুবর্ণজয়ন্তী উৎসব আয়োজন করে। সর্বশেষ ২০১৮ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র ছিল ‘দেবী’। শ্রেষ্ঠ অভিনেতা: সিয়াম (দহন) ও শ্রেষ্ঠ অভিনেত্রী: জয়া আহসান (দেবী)।

বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদানের পর অচিরেই বাচসাস মিডিয়া পুরস্কার প্রদান করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। সেখানে টেলিফিল্ম, টিভি সিরিয়াল, টিভি নাটক, ওটিপি, টিভি অনুষ্ঠান, বিজ্ঞাপনচিত্র, মঞ্চ নাটক, সংগীত, নৃত্যের জন্য পুরস্কার প্রদান করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিভি নাটকটেলিফিল্মবাচসাসমঞ্চ নাটকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফরে ২ চুক্তি ও ১৭টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT