চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সিরিজের আগে বিসিএল খেলবেন লিটন-শান্তরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী ১০ মার্চ বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান দলের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম টাইগার্স। তার আগে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তদের নিয়ে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চার দলের অংশগ্রহণে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে গড়াবে আসর। ৩ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। অংশ নেবে নর্থ জোন, ইস্ট জোন, সাউথ জোন ও সেন্ট্রাল জোন।

সাউথ জোনের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। সেন্ট্রাল জোনের নেতৃত্বে মাহিদুল ইসলাম অঙ্কন, নর্থ জোনে নাজমুল হোসেন শান্ত এবং ইস্ট জোনের অধিনায়কত্ব করবেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি।

লিগপর্বের ম্যাচগুলো গড়াবে রাজশাহী ও বগুড়ায়। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। ৩ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় ফাইনাল গড়াবে মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

লিগপর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে।

এক নজরে বিসিএল-২০২৬ আসরের সূচি
২৩ ফেব্রুয়ারি
নর্থ জোন বনাম ইস্ট জোন (বগুড়া)
সাউথ জোন বনাম সেন্ট্রাল জোন
২৫ ফেব্রুয়ারি
নর্থ জোন বনাম সাউথ জোন (রাজশাহী)
ইস্ট জোন বনাম সেন্ট্রাল জোন (বগুড়া)
২৮ ফেব্রুয়ারি
নর্থ জোন বনাম সেন্ট্রাল জোন (রাজশাহী)
ইস্ট জোন বনাম সাউথ জোন (বগুড়া)
৩ মার্চ- ফাইনাল (মিরপুর)

Jui  Banner Campaign
ট্যাগ: বগুড়াবিসিএল-২০২৬বিসিবিরাজশাহীলিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT