চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পন্সরে টাকার অঙ্ক কমেছে বিসিবির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সরে যাওয়ার সাড়ে পাঁচ বছর পর আবার জাতীয় দলের স্পন্সর হিসেবে ফিরেছে রবি অজিয়াটা লিমিটেড। ৫০ কোটি টাকা চুক্তিতে সাড়ে তিন বছরের জন্য বিসিবির পৃষ্ঠপোষকতা করবে টেলিকম প্রতিষ্ঠানটি। আগের চুক্তির চেয়ে এই অঙ্ক উল্লেখযোগ্য পরিমাণ কম।

গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ দিয়ে দারাজের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হওয়ার পর জাতীয় দলের স্পন্সর ছিল না। দেশের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও পরে নিউজিল্যান্ড সফরে ছিল না কোনো স্পন্সর। রবিকে পেয়ে তাই বিসিবিও স্বস্তি পেল যেন।

ভারতীয় প্রতিষ্ঠান সাহারার সঙ্গে বিতর্কিত চুক্তির পর ২০১৫ সালে জাতীয় দলের স্পন্সর হিসেবে যাত্রা শুরু হয় রবির। প্রাথমিক চুক্তি ছিল ২০১৭ পর্যন্ত। সেবার অবশ্য একটি প্রতিষ্ঠান দরপত্রে জিতে পরে রবির হাতে স্পন্সরশিপ তুলে দেয়।

পরে চুক্তি নবায়ন করে সেটি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার ১০ মাস আগেই সরে দাঁড়ায় রবি। জাতীয় দলের একাধিক ক্রিকেটারের অন্য টেলিকমিউনিকেশন কোম্পানির সঙ্গে ব্যক্তিগত চুক্তি করাকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিয়েছিল প্রতিষ্ঠানটি।

সেসময় চুক্তির টাকার অঙ্ক আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। বিভিন্ন সুত্র থেকে জানা গিয়েছিল, দুই বছরের জন্য টাকার পরিমাণ ৪২ কোটির আশেপাশে ছিল। ২০১৭ সালে দুই বছরের জন্য রবি চুক্তি নবায়ন করে ৬১ কোটি টাকায়। অথচ এবার সাড়ে তিন বছরের জন্য চুক্তি হয়েছে ৫০ কোটি টাকায়।

টাকার অঙ্ক কমে যাওয়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরি সুজন বলেন, ‘সবকিছু তো আসলে তুলনা করা যায় না। আমাদের মনে হয়েছে, এটি ভালো চুক্তি। বর্তমান প্রেক্ষাপট ও অন্যান্য বিষয় মিলিয়ে আকর্ষণীয় মনে হয়েছে। অন্যান্য পৃষ্ঠপোষকদের সঙ্গেও কথা হয়েছে। তারপর আমাদের মনে হয়েছে, রবির সঙ্গে এই চুক্তিটা আমরা করতে পারি।’

Reneta

জাতীয় ক্রিকেট দলের সবশেষ স্পন্সর ছিল দারাজ, তাদের সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছিল ৪০ কোটি ১০ লাখ টাকায়। এবার রবির সঙ্গে সাড়ে তিন বছরে ৫০ কোটি টাকা। সে তুলনায় অবশ্য একবছর বেশি মেয়াদের পাশাপাশি বেড়েছে ৯ কোটি ৯০ লাখ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগার্সদারাজবিসিবিরবিলিড স্পোর্টসস্পন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

ওসমান হাদি হত্যার আসামিদের ফেরত পাঠাতে সম্মত ভারত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধের জন্য এনসিপির ৩ দফা দাবি

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আবু সাঈদ হত্যা মামলার রায় আগামীকাল

এপ্রিল ৮, ২০২৬

চড়কাণ্ডে আলোচিত তিশার সেই নাটকটি দেখে যা বলছে দর্শক

এপ্রিল ৮, ২০২৬
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT