চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্পের জন্য আদর্শ দেশের খোঁজে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা হওয়ার কথা বুধবার। বিসিবি সূত্রে খবর, সংবাদ সম্মেলন করে ১৫ সদস্যের স্কোয়াড দেবেন নির্বাচকরা। বোর্ডের ভাবনায় এখন ক্রিকেটারদের আদর্শ প্রস্তুতি।

মিরপুরে মঙ্গলবার ম্যাচ সিনারিও অনুশীলন হয়নি বৃষ্টির কারণে। ইনডোরে টুকটাক ব্যাটিং করে দিন পার করেছেন লিটন-সাব্বিররা। আবহাওয়ার যে অবস্থা, তাতে মিরপুরের ক্যাম্প থেকে প্রাপ্তির জায়গা সামান্যই। তাই বিকল্প জায়গা খুঁজছে বিসিবি। ভালো উইকেটে অনুশীলনের সুযোগ করে দিতে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে টাইগারদের।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্ভাব্য দুই-তিনটি দেশের মধ্যে যেখানে আদর্শ ট্রেনিং সুবিধা পাওয়া যাবে, সেখানে যাবে বাংলাদেশ দল।

৭ অক্টোবর নিউজিল্যান্ডে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৪ অক্টোবর আসরের ফাইনাল। সেখান থেকে সাকিব আল হাসানের দল চলে যাবে অস্ট্রেলিয়ায়। ব্রিসবেনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ২৪ অক্টোবর হোবার্টে টাইগারদের প্রথম বিশ্বকাপ ম্যাচ।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষ হতেই বিশ্বকাপ অ্যাসাইনমেন্ট। বিসিবির ভাবনায় ছিল নিউজিল্যান্ডেই আগেভাগে গিয়ে ক্যাম্প করবে দল। কিন্তু সেখানে প্রয়োজনীয় ট্রেনিং সুবিধা মিলবে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। সেজন্যেই আরও দুটি দেশের কথাও ভাবছে বিসিবি।

নাজমুল হাসান জানালেন, বুধবারই চূড়ান্ত হয়ে যাবে কোথায় ক্যাম্প করবে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০নাজমুল হাসাননিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT