ক্রিকেট

থাকছি কী থাকছি না জানি না, রিজাইন করিনি: নাফিস ইকবাল

নাফিস ইকবাল ও অন্য ক্রিকেটার মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাফিস ইকবাল ও অন্য ক্রিকেটাররা ক্রিকেট মাঠে প্রস্তুত, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের শুরুতেও বাংলাদেশ দলের অপারেশন্স ম্যানেজারের দায়িত্বে ছিলেন নাফিস ইকবাল। খেলোয়াড় তালিকায় ছিল তার সই। কিন্তু বিকেল গড়াতেই মাঠ ছেড়ে সাবেক ক্রিকেটারের ঠিকানা নিজ বাসা।

‘অজানা অভিমানে’ দায়িত্ব ছেড়ে চলে গেছেন জাতীয় দলের সাবেক ওপেনার, তামিম ইকবালের বড় ভাই। বিশ্বকাপেও অপারেশন্স ম্যানেজার হিসেবে ভারতে যাওয়ার কথা ছিল তার।

কিন্তু সফরের ২৪ ঘণ্টা আগে বদলে গেল দৃশ্যপট। মুঠোফোনে নাফীস ইকবাল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ভবিষ্যতে বিসিবিতে থাকছি কী থাকছি না জানি না, আমি রিজাইন করিনি।’

দল ঘোষণাকে কেন্দ্র করে জটিলতাই হয়ত বাইরে ছিটকে দিয়েছে নাফীসকে। গুঞ্জন রয়েছে তামিম ইকবালকে বাইরে রেখেই ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল।

বিষয়:ক্রিকেট তামিম নাফিস বাংলাদেশ বাংলাদেশ টাইগার্স বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…