চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিটাগং কিংসের বকেয়া আদায়ে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বিসিবির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ন ০২, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএলের সবশেষ আসরে চিটাগং কিংস দল।

বিপিএলের সবশেষ আসরে চিটাগং কিংস দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসর থেকে নানা অনিয়মের অভিযোগ চিটাগং কিংসের মালিকানাধীন প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজের বিপক্ষে। বেশ কয়েকবার নোটিশ দেয়া হলেও চুক্তির শর্ত অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি ফি, ট্যাক্স, খেলোয়াড় ও দলের সদস্যদের পারিশ্রমিক পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। বিতর্ক থাকার পরও আগামী পাঁচ বছরের জন্য বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে তারা। তবে ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) অনুযায়ী প্রত্যাশিত নথি দেখাতে না পারায় বিপিএলে দল পাওয়ার প্রাথমিক বাছাই থেকে ছিটকে গেছে।

বিপিএলে দল পেতে এসকিউ স্পোর্টসসহ ১১ প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সভা করার কথা ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের। ৩০ অক্টোবর সভা হলেও শর্ত পূরণ করতে না পারায় এসকিউ স্পোর্টস ও দেশ ট্রাভেলসকে ডাকা হয়নি। পরবর্তীতে চিটাগং কিংস বিবৃতি দিয়ে জানায়, আদালত অবমাননা করেছে বিসিবি। সঙ্গে দেশের ক্রিকেট বোর্ডকে হাইকোর্টের আদেশ প্রেরণ করে ফ্র্যাঞ্চাইজিটি।

এসকিউ স্পোর্টসের পাঠানো হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে বিসিবি। রোববার বিকেলে হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। জানান, বিপিএলে এসকিউ স্পোর্টসকে রাখতে কোন বাধ্যবাধকতা নেই।

এদিন সন্ধ্যার পর বিপিএল সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এবং বিসিবির আইনজীবী মাহিন এম রহমান জানান, প্রাথমিক বাছাইয়ে এসকিউ স্পোর্টসের বাদ পড়ার কথা। পাশাপাশি খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন প্রতিষ্ঠান মাইন্ড ট্রি ও রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম এবং নোয়াখালির ফ্র্যাঞ্চাইজি নিতে চাওয়া প্রতিষ্ঠান বাংলা মার্ক লিমিটেডকে বাদ দেয়ার কথা জানানো হয়।

বিসিবির অভিযোগ, বিপিএলের প্রথম দুই আসরে খেললেও সেই আসরগুলোর পাওনা পরিশোধ করেনি চিটাগং কিংস। সবশেষ আসরেও ক্রিকেটার, কোচিং স্টাফ ও দলের অন্যান্য সদস্যদের পারিশ্রমিক দেয়নি তারা। ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৩৭ হাজার মার্কিন ডলার পান হেড কোচ শন টেইট। টাকা পাননি মেন্টর শহীদ আফ্রিদি, উপস্থাপিকা ইয়াশা সাগরও। ঢাকার শেরাটন হোটেল ২৯ লাখ ও সিলেটের রোজ ভিউ হোটেল তাদের কাছে ১৭ লাখ টাকা পায়। দেশের অনেক ক্রিকেটারও পারিশ্রমিক পাননি।

বকেয়ার বিষয়ে বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, ‘আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছে, শন টেইট তাদের কাছে প্রায় ৩৭ হাজার ডলার পায়, রোজ ভিউ হোটেল সিলেট তারা প্রায় ১৭ লাখ টাকা দাবি করেছে, শেরাটন হোটেল ২৯ লাখ টাকা পায়। আপনারাও জানেন অনেক ক্রিকেটার কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এসে বলছে তারা টাকা পায়নি। এর আগে শহীদ আফ্রিদিও দাবি করেছিল, ইয়াশা সাগরও অভিযোগ করেছিল। সাথে আমাদের আগের আসরেও বিবাদ আছে, আর্বিটেশনে (সালিশ) চলছে। এটা চিটাগং কিংসের পরিস্থিতি।’

Reneta

টাকা উদ্ধার করতে কঠিন আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান। বলেছেন, ‘তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। উনি যে আদেশ নিয়েছেন কোর্ট থেকে, আমরা কিন্তু ওটা গ্রহণ করিনি। আপিল করেছিলাম এবং আমরা সেটার উপর স্থগিতাদেশ পেয়েছি। তার কাছ থেকে টাকা উদ্ধার করার জন্য যত আইনি প্রক্রিয়া কোনটাই আমরা বাদ রাখছি না। আমরা কঠিন আইনি ব্যবস্থা নিচ্ছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: আফ্রিদিএস কিউ স্পোর্টসচিটাগং কিংসবিপিএলবিসিবিমাহিনমিঠুলিড স্পোর্টসশন টেইট
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT