চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ছাড়ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজ দেশের বোর্ডের নির্দেশ মেনে দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তাতে জৌলুস হারানোর শঙ্কায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের প্লে-অফের আগে বিকল্প ক্রিকেটার খুঁজতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

বিপিএলে এবার সব দলেই ছিলেন দুইয়ের অধিক পাকিস্তানি ক্রিকেটার। দাপটও দেখিয়েছেন তারা। চার সেঞ্চুরির তিনটিই করেছেন পাকিস্তানি ব্যাটাররা। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটও (৭ ম্যাচে ১৩) পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজের।

ক্রিকেটারদের ডেকে পাঠানোর কারণ ১৩ ফেব্রুয়ারি শুরু হতে চলা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ২০ জানুয়ারি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের আগামী মৌসুমের সূচি প্রকাশ করে পিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে বিপিএল থেকে ক্রিকেটারদের ডেকে পাঠাল বোর্ডটি। ২ ফেব্রুয়ারির মধ্যেই বিপিএল ছাড়তে বলা হয়েছিল।

বৃহস্পতিবার দেশে ফিরে গেছেন খুলনা টাইগার্সের আজম খান ও আমাদ বাট। জানিয়েছে দলটির মিডিয়া বিভাগ। সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ জানান মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম বাংলাদেশ ছেড়েছেন।

বিপিএলের সিলেট পর্ব শেষ হতেই ফিরে গেছেন অন্য দলের পাকিস্তানি ক্রিকেটাররাও। পিএসএল চুক্তিতে না থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মাশরাফীর সিলেট দলে খেলতে এসেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। দলীয় সূত্রে খবর, তিনি খেলবেন টুর্নামেন্টের শেষ পর্যন্ত।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের নবম আসরের শেষপর্ব শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল ১৬ ফেব্রুয়ারি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবিপিএল-২০২৩বিসিবিলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কেরাণীগঞ্জে কারখানায় আগুন নিয়ন্ত্রণে, ৫ মরদেহ উদ্ধার

এপ্রিল ৪, ২০২৬

লড়াই করে শক্তিশালী চীনের সাথে হারল বাংলাদেশ

এপ্রিল ৪, ২০২৬

ওমরাহ ভিসাধারীদের সৌদি আরব ছাড়তে নির্দেশ

এপ্রিল ৪, ২০২৬

যুদ্ধ চলাকালে ভিন্নমত দমনের কঠোর অবস্থানে ইরান

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT