চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোর্ড পরিচালক মোখলেসুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি

বিসিবি

বিপিএল চলাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের চেয়ারম্যান এবং বোর্ড পরিচালক মোখলেসুর রহমানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিসিবি। বোর্ডের একটি সূত্র ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছে।

ইতিমধ্যে মোখলেসুর রহমান বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সদ্যগত বিপিএল মৌসুমকে কেন্দ্র করে অভিযোগগুলো উঠে আসে বাংলাদেশি একজন ক্রীড়া সাংবাদিকের অনুসন্ধানী প্রতিবেদনে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রকাশ করেন সেই সাংবাদিক।

বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান হলেন আইসিসির সাবেক ইন্টেগ্রিটি ইউনিট প্রধান অ্যালেক্স মার্শাল। তিনি বর্তমানে বিপিএলের গত আসরের দুর্নীতির অভিযোগ নিয়ে বিসিবির তৈরি একটি স্বাধীন কমিটির প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনের কাজে নিয়োজিত।

Banglabid

মোখলেসুর রহমান গত ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বিসিবির পরিচালক হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বোর্ড কাউন্সিলর (সদস্য)। অভিযোগ ওঠার পর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এমন একসময়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, যখন ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে টানাপোড়েন চলছে।

একই মাসে বিতর্কে জড়ানো তিনি দ্বিতীয় বিসিবি পরিচালক। তার আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ও সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের সম্পর্কে তীব্র অবমাননাকর মন্তব্য করেন। গত ১৫ জানুয়ারি বাংলাদেশি ক্রিকেটাররা দুটি বিপিএল ম্যাচ বয়কট করেছিলেন।

এরপর বিসিবি নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়। তিনি এখনও বোর্ড পরিচালক হিসেবে বহাল আছেন। পরে অবশ্য তাকে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্টস বক্সে বসে বিপিএল ম্যাচ উপভোগ করতে দেখা যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্নীতিবিপিএল-২০২৬বিসিবিবিসিবি পরিচালকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত কীভাবে ফেরত দেবে, যা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম

আগস্ট ১৬, ২০২৬

জ্বালানি আমদানিতে দেশের স্বার্থ ও শ্রমিক অধিকার রক্ষার আহ্বান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT